বুধবার, ০১ জুলাই ২০২৬, ০৩:৫৬ অপরাহ্ন
Title :
খানম ঢাকাকে বাঁচাতে বৃক্ষরোপণের বিকল্প নেই: ডিসি ফরিদা কেন্দ্রীয় শহীদ মিনারে মুস্তাফা মনোয়ারকে সর্বস্তরের শেষ শ্রদ্ধা সংসদে ২০২৬-২৭ অর্থবছরের বাজেট পাস খামেনিকে শেষ বিদায় জানাতে তেহরান যাবেন স্পিকার নিষেধাজ্ঞার পরও কিছু গণমাধ্যম হাসিনার বক্তব্য প্রচার করছে: ডা. জাহেদ তিন বছর ধরে ফ্রান্সে বাংলাদেশি নারীদের ভাষা শিক্ষা ও মানসিক স্বাস্থ্য সহায়তায় ‘উইথ দ্য মাইন্ড’ সর্বসম্মতিক্রমে জাতীয় সংসদে পাস হলো অর্থবিল-২০২৬ জার্মানির যুব কল্যাণ কেন্দ্রে বন্দুক হামলা, নিহত ৫ আন্তর্জাতিক বাজারে স্বর্ণের দামে বড় পতন কাঁচাবাজার-ক্ষুদ্র মুদি দোকান ভ্যাটের বাইরে থাকবে: অর্থমন্ত্রী

রোহিঙ্গা সংকট নিয়ে আজ থেকে কক্সবাজারে আন্তর্জাতিক সম্মেলন

  • Update Time : রবিবার, ২৪ আগস্ট, ২০২৫
  • ৫৫ Time View

রোহিঙ্গা সংকট সমাধানে তিন দিনের আন্তর্জাতিক সম্মেলন শুরু হচ্ছে আজ। কক্সবাজারের উখিয়ায় আয়োজিত এ সম্মেলনে বিশ্বের ৪০টি দেশ, আন্তর্জাতিক সংস্থা এবং জাতিসংঘের প্রতিনিধিরা অংশ নেবেন। এতে প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহম্মদ ইউনূসেরও অংশ নেওয়ার কথা রয়েছে।

সম্মেলনের প্রথম দুদিন পাঁচটি কর্ম অধিবেশন থাকছে। আলোচনার বিষয় রোহিঙ্গাদের জন্য মানবিক সহায়তা এবং তাদের রাখাইনে প্রত্যাবাসন শুরু করা। ২৬ আগস্ট রোহিঙ্গা শিবির পরিদর্শন করবেন অতিথিরা।

এদিকে, সম্মেলনকে ঘিরে সব ধরনের প্রস্তুতি সম্পন্ন করেছে কক্সবাজার জেলা প্রশাসন। নিরাপত্তা থাকছে র‍্যাব, পুলিশ, বিজিবিসহ সেনাবাহিনীর সদস্যরা।

জানা গেছে, আগামী ৩০ সেপ্টেম্বর জাতিসংঘের সাধারণ অধিবেশনকে সামনে রেখে প্রস্তুতি হিসেবে কক্সবাজারে রোহিঙ্গা বিষয়ে এই আন্তর্জাতিক সম্মেলন অনুষ্ঠিত হচ্ছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category