মঙ্গলবার, ১১ অগাস্ট ২০২৬, ১০:১৮ অপরাহ্ন
Title :
নয়াদিল্লিতে নরেন্দ্র মোদির সঙ্গে ভারতীয় হাইকমিশনারের সাক্ষাৎ রাজনৈতিক প্রভাব দেখিয়ে ব্যবসায়িক সুবিধা নেওয়ার দিন শেষ: অর্থমন্ত্রী জনগণ অর্থনৈতিকভাবে শক্তিশালী হলেই রাষ্ট্র শক্তিশালী হবে: প্রধানমন্ত্রী প্রধানমন্ত্রী তারেক রহমানকে দুটি আমন্ত্রণ জানিয়েছে ভারত: রণধীর জয়সওয়াল শাহরাস্তিতে বাস-ট্রাক সংঘর্ষে নিহত ৩ সাকিব ‘নষ্ট-পচে যাওয়া মানুষ’, দেশে ফিরলে শেখ হাসিনাসহ সবাই পাবেন আইনি নিরাপত্তা: তথ্য উপদেষ্টা বুধবার দেশের সব শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ শরীয়তপুরে দুপক্ষের সংঘর্ষে ককটেল বিস্ফোরণে বৃদ্ধ নিহত, আহত ১৫ বাশার আল-আসাদকে মৃত্যুদণ্ড দিলেন সিরিয়ার আদালত দলীয় সিদ্ধান্তের বাইরে ভোট দিলে বাতিল হবে সংসদ সদস্য পদ: চিফ হুইপ

রোমানিয়ায় বাংলাদেশ, ভারত ও পাকিস্তানের ৩২ অভিবাসী আটক

  • Update Time : শুক্রবার, ১৫ সেপ্টেম্বর, ২০২৩
  • ৭৮ Time View

রোমানিয়ায় বাংলাদেশ, ভারত ও পাকিস্তানের ৩২ জন অনিয়মিত অভিবাসীকে আটক করেছে পুলিশ।

রোমানিয়া সীমান্ত পুলিশ ও ইমিগ্রেশনের তথ্য ও জনসংযোগ কার্যালয় এ তথ্য জানিয়েছে।

জানা গেছে, গত ১২ সেপ্টেম্বর হাঙ্গেরি সীমান্তের নিকটবর্তী দেশটির আরাদ ইমিগ্রেশন সার্ভিসের সদস্যরা ভারত ও পাকিস্তানের ২০ অভিবাসীকে আটক করেছে। তাদের মধ্যে ১২ জন ভারতের এবং ৮ জন পাকিস্তানের নাগরিক। আটককৃতদের সবাই ১৯ থেকে ৩৫ বছর বয়সী। তারা প্রতারণার মাধ্যমে রোমানিয়া থেকে শেঙেন সীমান্তে প্রবেশের চেষ্টা করেছিলেন।

অন্যদিকে নাদলাক বর্ডার পয়েন্ট থেকে একটি ভ্যানে লুকিয়ে থাকা বাংলাদেশ, পাকিস্তান ও ভারতের ১২ জন নাগরিককে আটক করা হয়। এসব অভিবাসীও অবৈধভাবে হাঙ্গেরি সীমান্ত অতিক্রম করার চেষ্টা করেছিলেন। আটকের পর তাদের সীমান্ত অঞ্চলের পুলিশ সদর দপ্তরে নেওয়া হয়।

জিজ্ঞাসাবাদের পর পুলিশ জানায়, তারা বৈধভাবে রোমানিয়ায় প্রবেশ করেছিলেন। তবে তাদের চূড়ান্ত গন্তব্য ছিল পশ্চিম ইউরোপের কোনো একটি দেশে পৌঁছানো।

সূত্র : ইনফোমাইগ্রেন্টস

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category