শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৬, ০৯:০৯ পূর্বাহ্ন
Title :
যুক্তরাষ্ট্রকে ইরানের ৫ দিনের আলটিমেটাম রাতে জাতিসংঘে বাংলায় ভাষণ দেবেন প্রধানমন্ত্রী তারেক রহমান আবারও ৪ দিনের রিমান্ডে এমপি গাজী নজরুল ইসলাম হামের উপসর্গে আরও ৫ শিশুর মৃত্যু মধ্যপ্রাচ্য সংকট কাটলে জ্বালানি তেলের দাম কমানোর আশ্বাস প্রতিমন্ত্রীর জাতিসংঘে প্রধানমন্ত্রীর প্রথম দিনের সূচিতে ১০ কর্মসূচি: মাহদী আমিন জ্বালানি সংকট মোকাবিলায় বাংলাদেশের পাশে থাকবে বিশ্বব্যাংক: অর্থমন্ত্রী মক্কা হামলার অভিযোগ ঘিরে হুতিদের ‘সন্ত্রাসী’ বললেন সৌদি বাদশাহ জাতিসংঘের ভাষণে ইরানকে ‘নিশ্চিহ্ন’ করার হুঁশিয়ারি ট্রাম্পের তুরস্ক-বাংলাদেশ সম্পর্ক আরও জোরদার করার প্রত্যয়: তারেক রহমানের সঙ্গে এরদোয়ানের বৈঠক

রোমাঞ্চকর সেমিফাইনালে বিষাদের গল্প দক্ষিণ আফ্রিকার

  • Update Time : বৃহস্পতিবার, ১৬ নভেম্বর, ২০২৩
  • ৮৭ Time View

দেশের বাইরের ম্যাচ হলেও ইডেন গার্ডেন্সের দর্শকভর্তি গ্যালারি এদিন গলা ফাটিয়েছিল দক্ষিণ আফ্রিকার জন্য। নিজেদের দর্শকদের পাশাপাশি স্থানীয়দের সমর্থন পেলেও ভাগ্যবিধাতাকে খুশি করতে পারেনি প্রোটিয়ারা। অস্ট্রেলিয়াকে ছোট লক্ষ্য দিয়েও বল হাতে তুমুল লড়াই করেছিল টেম্বা বাভুমার দল। তবে আরও একবার সেমিতেই আটকে গেল দক্ষিণ আফ্রিকার বিশ্বকাপ মিশন।বৃহস্পতিবার (১৬ নভেম্বর) কলকাতার ইডেন গার্ডেন্সে রোমাঞ্চকর এক সেমিফাইনাল ম্যাচ দেখেছে ক্রিকেট ভক্তরা। দিনশেষে স্নায়ুচাপ সামলে দক্ষিণ আফ্রিকাকে ৩ উইকেটে হারিয়েছে অস্ট্রেলিয়া। এই হারে ওয়ানডে বিশ্বকাপে পাঁচবার সেমিফাইনাল থেকে বাদ পড়ল প্রোটিয়ারা।

  টস জিতে ব্যাট করতে নেমে অস্ট্রেলিয়াকে মাত্র ২১৩ রানের লক্ষ্য দিয়েছিল দক্ষিণ আফ্রিকা। এগিয়ে থেকে ইনিংস বিরতিতে যাওয়ার পর রান তাড়ার শুরুটাও দারুণ হয়েছিল অজিদের। তবে ম্যাচে ফিরে দারুণ লড়াই করেছে বাভুমার দল। চাপের মুখে আরও একবার ব্যর্থ প্রোটিয়ারা। ডি কক-হেন্ডরিকসদের ক্যাচ মিসের সুযোগ নিয়ে ১৬ বল বাকি থাকতেই জয়ের বন্দরে পৌঁছে যায় অস্ট্রেলিয়া।

ছোট লক্ষ্য তাড়া করতে নেমে শুরুতেই ঝোড়ো ব্যাটিং করেছেন অস্ট্রেলিয়ার দুই ওপেনার ট্রাভিস হেড এবং ডেভিড ওয়ার্নার। দুই ওপেনার মিলে ৬ ওভারে ৬০ রান করে দক্ষিণ আফ্রিকাকে শুরুতেই ভয়াবহ চাপে ফেলে দেন। এইডেন মার্করাম এবং কাগিসো রাবাদা পরপর দুই ওভারে দুই উইকেট নিয়ে ম্যাচে ফেরান দক্ষিণ আফ্রিকাকে।
 
তৃতীয় উইকেটে গুরুত্বপূর্ণ ৪৫ রানের জুটি গড়েন ট্রাভিস হেড এবং স্টিভেন স্মিথ। প্রথম বলেই ট্রাভিস হেডকে ফিরিয়ে সেই জুটি ভাঙেন কেশভ মহারাজ। তৃতীয় উইকেটে মার্নাস লাবুশেন এবং স্মিথের ২৭ রানের জুটিতে জয়টা আরও সহজ হয়ে যায় অজিদের। তবে দ্রুত সময়ে ব্যবধানে লাবুশেন এবং ম্যাক্সওয়েলকে ফিরিয়ে লড়াই জমিয়ে তোলেন শামসি।
 
দক্ষিণ আফ্রিকার ম্যাচে ফেরার আশা ধুলোয় মিশিয়ে দেয় স্মিথ ও জশ ইংলিস জুটি। তারা দুজনে মিলে যোগ করেন ৩৭ রান। স্মিথকে ফিরিয়ে জুটি ভাঙেন জেরাল্ড কোয়েতজে। লম্বা সময় টিকে থাকা স্মিথকে ফিরতে হয় ৬২ বলে ৩০ রানের ইনিংস খেলে।
 
স্মিথ ফেরার পর স্টার্ককে সঙ্গে নিয়ে ভালোভাবেই এগিয়ে যাচ্ছিলেন ইংলিস। অস্ট্রেলিয়া যখন জয় থেকে ২০ রান দূরে তখন সাজঘরে ফেরেন ইংলিস। কোয়েতজের বলে বোল্ড হয়ে ফিরে যান ৪৯ বলে ২৮ রান করা অস্ট্রেলিয়ার উইকেটকিপার ব্যাটার। তবে ঠাণ্ডা মাথায় ম্যাচ শেষ করেন কামিন্স ও স্টার্ক। 

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category