শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৬, ১২:৪৯ অপরাহ্ন
Title :
যুক্তরাষ্ট্রকে ইরানের ৫ দিনের আলটিমেটাম রাতে জাতিসংঘে বাংলায় ভাষণ দেবেন প্রধানমন্ত্রী তারেক রহমান আবারও ৪ দিনের রিমান্ডে এমপি গাজী নজরুল ইসলাম হামের উপসর্গে আরও ৫ শিশুর মৃত্যু মধ্যপ্রাচ্য সংকট কাটলে জ্বালানি তেলের দাম কমানোর আশ্বাস প্রতিমন্ত্রীর জাতিসংঘে প্রধানমন্ত্রীর প্রথম দিনের সূচিতে ১০ কর্মসূচি: মাহদী আমিন জ্বালানি সংকট মোকাবিলায় বাংলাদেশের পাশে থাকবে বিশ্বব্যাংক: অর্থমন্ত্রী মক্কা হামলার অভিযোগ ঘিরে হুতিদের ‘সন্ত্রাসী’ বললেন সৌদি বাদশাহ জাতিসংঘের ভাষণে ইরানকে ‘নিশ্চিহ্ন’ করার হুঁশিয়ারি ট্রাম্পের তুরস্ক-বাংলাদেশ সম্পর্ক আরও জোরদার করার প্রত্যয়: তারেক রহমানের সঙ্গে এরদোয়ানের বৈঠক

রোববার ফেডারেশনগুলোর সঙ্গে মতবিনিময় করবেন নতুন ক্রীড়ামন্ত্রী

  • Update Time : রবিবার, ১৪ জানুয়ারী, ২০২৪
  • ৯৬ Time View

বৃহস্পতিবার সন্ধ্যায় শপথ নিয়েছেন নতুন মন্ত্রিপরিষদের সদস্যরা। শুক্র ও শনিবার সাপ্তাহিক ছুটি শেষে রোববার নতুন মন্ত্রী-প্রতিমন্ত্রীদের প্রথম কর্মদিবস।প্রথম দিনই অফিস করবেন যুব ও ক্রীড়ামন্ত্রী নাজমুল হাসান পাপন। সকাল ১০টায় প্রথমে যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের দপ্তরে যোগদান করবেন তিনি। দায়িত্বভার গ্রহণের পর সভাকক্ষে মন্ত্রণালয়ের কর্মকর্তাদের সঙ্গে পরিচিত হবেন এবং মন্ত্রণালয় সম্পর্কে অবহিত হবেন।

এরপর তিনি যাবেন যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের অধীনস্থ জাতীয় ক্রীড়া পরিষদে। পদাধিকারবলে এ প্রতিষ্ঠানের চেয়ারম্যান তিনি।

দুপুর ২টায় জাতীয় ক্রীড়া পরিষদের সভাকক্ষে বিভিন্ন ক্রীড়া ফেডারেশনের নেতা ও গণমাধ্যমকর্মীদের সঙ্গে শুভেচ্ছা ও মতবিনিময় করবেন মন্ত্রী।১৯৯০ সালে জাতীয় পার্টির সরকারের পতনের পর আর কোনো সরকারের সময় যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের দায়িত্বে পূর্ণমন্ত্রী ছিলেন না। ৩৪ বছর পর এ মন্ত্রণালয় পেয়েছে পূর্ণমন্ত্রী।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category