মঙ্গলবার, ১১ অগাস্ট ২০২৬, ১০:৪০ পূর্বাহ্ন
Title :
গাংনীতে ৯৬টি ল্যান্ডমাইন উদ্ধার, সেনাবাহিনীর সফল অভিযানে ধ্বংস চাঁদপুরে এসএসসিতে দুই বিষয়ে অকৃতকার্য, শিক্ষার্থীর মৃত্যু ইরানের জাতীয় নিরাপত্তা কাউন্সিলের প্রধান হলেন মোহসেন রেজাই বাংলাদেশের মতো দেশে শতভাগ সুষ্ঠু নির্বাচন সম্ভব নয়: রিজভী নিরাপত্তা ভুয়া দালালের কাছ থেকে কেনা যায় না: ইরান ১৮ বছরের আন্দোলনে গুম-খুন-নির্যাতিতরা পাবেন ভাতা: মুক্তিযুদ্ধমন্ত্রী জেনজিদের আন্দোলনে ফের উত্তাল ভারত, পুলিশের লাঠিচার্জ ভঙ্গুর রাষ্ট্র পুনর্গঠনই এখন সরকারের প্রধান কাজ: প্রধানমন্ত্রী রাশিয়ায় নতুন ৫০ হাজার সেনা পাঠাচ্ছে উত্তর কোরিয়া: জেলেনস্কি সৌদি আরবে ১৬ বাংলাদেশির মৃত্যুতে প্রধানমন্ত্রীর শোক

রোনালদো-মেসির এলিট ক্লাবে যোগ দিলেন লেভানডোভস্কি

  • Update Time : শুক্রবার, ২২ সেপ্টেম্বর, ২০২৩
  • ৮১ Time View

চ্যাম্পিয়ন্স লিগের সেরা গোলের তালিকায় শীর্ষ দুই স্থানে রয়েছেন যথাক্রমে ক্রিস্টিয়ানো রোনালদো এবং লিওনেল মেসি। এতদিন এই দুই ফুটবলার ছাড়া উয়েফা ক্লাব প্রতিযোগিতায় একশ গোলের মাইলফলক স্পর্শ করতে পারেননি কেউ। তবে এবার সেই একশ গোলের মাইলফলক স্পর্শ করলেন বার্সেলোনার পোলিশ স্ট্রাইকার রবার্ট লেভানডোভস্কি।

চ্যাম্পিয়ন্স লিগের গ্রুপ পর্বের ম্যাচে গত বুধবার (২০ সেপ্টেম্বর) বেলজিয়াম ক্লাব অ্যান্টওয়ার্প-এর মুখোমুখি হয়েছিলো বার্সেলোনা। সেই ম্যাচে অ্যান্টওয়ার্পকে ৫-০ গোলে বিধ্বস্ত করে বার্সা। আর লেভা সেই ম্যাচে করেন একটি গোল। আর সেই গোল করেই উয়েফা ক্লাব প্রতিযোগিতায় একশ গোলের তালিকায় ঢুকে যান সাবেক বায়ার্ন তারকা।

বার্সেলোনার স্ট্রাইকার লেভানডোভস্কি ইউরোপা লিগ এবং চ্যাম্পিয়ন লিগ মিলিয়ে এই মাইলফলক স্পর্শ করেছেন। পোলিশ স্ট্রাইকার ইউরোপিয়ান প্রতিযোগিতায় সবচেয়ে বেশি গোল করেছেন বায়ার্ন মিউনিখের হয়ে, ৬৯টি। বরুসিয়া ডর্টমুন্ডের হয়ে করেছেন ১৮ গোল।অ্যান্টওয়ার্প-এর বিপক্ষে গোলটি ইউরোপিয়ান প্রতিযোগিতায় বার্সেলোনার হয়ে ছিল লেভানডোভস্কির সপ্তম গোল। আর ৬টি করে গোল করেছেন তার সিনিয়র ফুটবলের প্রথম ক্লাব লেচ পোজনানের জার্সিতে।

ইউরোপিয়ান প্রতিযোগিতায় মেসি ১৩২ গোল করেছেন বার্সেলোনা ও পিএসজির হয়ে। তার ১৩২ গোলের মধ্যে ১২৯টি চ্যাম্পিয়ন্স লিগে। আর বাকি তিনটি উয়েফা সুপার কাপে। রোনালদোর গোলগুলো স্পোর্তিং, ম্যানচেস্টার ইউনাইটেড, রিয়াল মাদ্রিদ ও য়্যুভেন্তাসের জার্সিতে। ১৪৫ গোলের ১৪০টি গোলই রোনালদো করেছেন চ্যাম্পিয়ন্স লিগে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category