মঙ্গলবার, ১১ অগাস্ট ২০২৬, ১১:২৪ পূর্বাহ্ন
Title :
গাংনীতে ৯৬টি ল্যান্ডমাইন উদ্ধার, সেনাবাহিনীর সফল অভিযানে ধ্বংস চাঁদপুরে এসএসসিতে দুই বিষয়ে অকৃতকার্য, শিক্ষার্থীর মৃত্যু ইরানের জাতীয় নিরাপত্তা কাউন্সিলের প্রধান হলেন মোহসেন রেজাই বাংলাদেশের মতো দেশে শতভাগ সুষ্ঠু নির্বাচন সম্ভব নয়: রিজভী নিরাপত্তা ভুয়া দালালের কাছ থেকে কেনা যায় না: ইরান ১৮ বছরের আন্দোলনে গুম-খুন-নির্যাতিতরা পাবেন ভাতা: মুক্তিযুদ্ধমন্ত্রী জেনজিদের আন্দোলনে ফের উত্তাল ভারত, পুলিশের লাঠিচার্জ ভঙ্গুর রাষ্ট্র পুনর্গঠনই এখন সরকারের প্রধান কাজ: প্রধানমন্ত্রী রাশিয়ায় নতুন ৫০ হাজার সেনা পাঠাচ্ছে উত্তর কোরিয়া: জেলেনস্কি সৌদি আরবে ১৬ বাংলাদেশির মৃত্যুতে প্রধানমন্ত্রীর শোক

রোনালদোর গোলে জিতলো আল নাসর

  • Update Time : শনিবার, ৩০ সেপ্টেম্বর, ২০২৩
  • ২০৫ Time View

সৌদি আরবের প্রিমিয়ার লিগে গোল করেই যাচ্ছেন ক্রিশ্চিয়ানো রোনালদো। শুক্রবার রাতেও গোল করলেন। তার শেষ দিকের গোলের ওপর ভর করে আল তায়েকে ২-১ ব্যবধানে হারিয়েছে রোনালদোর ক্লাব আল নাসর।

সে সঙ্গে লিগে টানা ৬ষ্ঠ ম্যাচ জিতলো আল নাসর। আট ম্যাচে ৬ জয় এবং ২ হারে আল নাসর রয়েছে পয়েন্ট টেবিলের চতুর্থ স্থানে। ২০ পয়েন্ট নিয়ে আছে টেবিলের তৃতীয় স্থানে। ১৯ পয়েন্ট নিয়ে শীর্ষে আল ইত্তিহাদ।

সৌদি আরবের হাইল-এ প্রিন্স আবদুল আজিজ বিন মুসাইদ স্পোর্টস সিটি স্টেডিয়ামে স্বাগতিকদের বিপক্ষে শুরুতে এগিয়ে গিয়েছিল আল নাসরই। ৩২ মিনিটে রোনালদোর অ্যাসিস্টে নাসরকে এগিয়ে নেন ব্রাজিলিয়ান তারকা অ্যান্ডারসন তালিসকা।

১-০ গোলে এগিয়ে থেকেই বিরতিতে যায় রোনালদোর ক্লাব। ৭৯ মিনিটে সমতা ফেরায় আল তায়ে। গোল করেন ভির্গিল মিসিদইয়ান। তবে, আবার লিড নিতে বেশি সময় নেয়নি আল নাসর। ৫ মিনিট পরই, ৮৪তম মিনিটে বক্সের ভেতরে রোনালদোকে ফাউল করলে পেনাল্টির বাঁশি বাজান রেফারি।

সেই পেনাল্টি থেকেই জয় নিশ্চিত করেন পর্তুগিজ তারকা। সাত ম্যাচ খেলে রোনালদোর এটি দশম গোল।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category