শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৬, ০৯:০৯ পূর্বাহ্ন
Title :
যুক্তরাষ্ট্রকে ইরানের ৫ দিনের আলটিমেটাম রাতে জাতিসংঘে বাংলায় ভাষণ দেবেন প্রধানমন্ত্রী তারেক রহমান আবারও ৪ দিনের রিমান্ডে এমপি গাজী নজরুল ইসলাম হামের উপসর্গে আরও ৫ শিশুর মৃত্যু মধ্যপ্রাচ্য সংকট কাটলে জ্বালানি তেলের দাম কমানোর আশ্বাস প্রতিমন্ত্রীর জাতিসংঘে প্রধানমন্ত্রীর প্রথম দিনের সূচিতে ১০ কর্মসূচি: মাহদী আমিন জ্বালানি সংকট মোকাবিলায় বাংলাদেশের পাশে থাকবে বিশ্বব্যাংক: অর্থমন্ত্রী মক্কা হামলার অভিযোগ ঘিরে হুতিদের ‘সন্ত্রাসী’ বললেন সৌদি বাদশাহ জাতিসংঘের ভাষণে ইরানকে ‘নিশ্চিহ্ন’ করার হুঁশিয়ারি ট্রাম্পের তুরস্ক-বাংলাদেশ সম্পর্ক আরও জোরদার করার প্রত্যয়: তারেক রহমানের সঙ্গে এরদোয়ানের বৈঠক

রুশ মন্ত্রণালয়ের কর্মকর্তাদের আইফোন ব্যবহার নিষিদ্ধ!

  • Update Time : সোমবার, ১৪ আগস্ট, ২০২৩
  • ৯১ Time View

অ্যাপলের মোবাইল ফোন এবং ট্যাবলেটের মাধ্যমে রাশিয়ার বিরুদ্ধে গুপ্তচরবৃত্তি করছে আমেরিকা- এমনটাই দাবি করেছে রুশ গোয়েন্দারা। তাদের এই দাবির পরিপ্রেক্ষিতে দেশটির ডিজিটাল ডেভলপমেন্ট মন্ত্রণালয়ের কর্মকর্তাদের আইফোন ও আইপ্যাড ব্যবহার নিষিদ্ধ করা হয়েছে।

শুক্রবার (১১ আগস্ট) রাশিয়ার ডেভেলপমেন্ট মন্ত্রী মাকসুত শাদায়েভের বরাত দিয়ে এই তথ্য জানিয়েছে রাষ্ট্রীয় সংবাদ সংস্থা ইন্টারফ্যাক্স।

 শাদায়েভ বলেন, ‘কর্মক্ষেত্রে বিভিন্ন অ্যাপ্লিকেশনের ব্যবহার এবং ইমেইল করতে অ্যাপলের মোবাইল, স্মার্টফোন এবং ট্যাবলেট ব্যবহারের ক্ষেত্রে আমাদের মন্ত্রণালয়ের কর্মীদের উপর নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। তবে ব্যক্তিগত প্রয়োজনে তারা আইফোন ব্যবহার করতে পারবেন।’
 তবে রাশিয়ার এই অভিযোগ অস্বীকার করেছে অ্যাপল।

২০২২ সালের ফেব্রুয়ারিতে ইউক্রেনের বিরুদ্ধে সামরিক অভিযান শুরুর পর থেকেই রাশিয়ায় নিজেদের যাবতীয় পণ্য বিক্রি বন্ধ করেছে অ্যাপল। এমনকি ‘অ্যাপল পে’-র মতো পরিষেবাও কাটছাঁট করেছে তারা। সম্প্রতি ইউক্রেনের যুদ্ধ নিয়ে অ্যাপলের বিরুদ্ধে ভুল তথ্যসমৃদ্ধ কনটেন্ট পরিবেশনের অভিযোগ করেছে রুশ প্রশাসন। সেই অভিযোগে অ্যাপলকে জরিমানাও করা হয় একটি রুশ আদালতে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category