বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ০৬:৩৫ পূর্বাহ্ন
Title :
জাতিসংঘে প্রধানমন্ত্রীর প্রথম দিনের সূচিতে ১০ কর্মসূচি: মাহদী আমিন জ্বালানি সংকট মোকাবিলায় বাংলাদেশের পাশে থাকবে বিশ্বব্যাংক: অর্থমন্ত্রী মক্কা হামলার অভিযোগ ঘিরে হুতিদের ‘সন্ত্রাসী’ বললেন সৌদি বাদশাহ জাতিসংঘের ভাষণে ইরানকে ‘নিশ্চিহ্ন’ করার হুঁশিয়ারি ট্রাম্পের তুরস্ক-বাংলাদেশ সম্পর্ক আরও জোরদার করার প্রত্যয়: তারেক রহমানের সঙ্গে এরদোয়ানের বৈঠক নির্ধারিত ভাড়ার বেশি আদায় করলে বাতিল হবে রুট পারমিট: সড়ক পরিবহনমন্ত্রী জ্বালানি তেলের দাম বাড়ায় জনগণের সহনশীলতা চাইলেন তথ্য উপদেষ্টা সরকারি হাসপাতালের পাশে নতুন ক্লিনিক অনুমোদন বন্ধ জ্বালানির মূল্য বৃদ্ধি: দূরপাল্লার বাস ভাড়া কিলোমিটারে কত বাড়ছে? জাতিসংঘে প্রধানমন্ত্রীর ভাষণের সময়সূচি প্রকাশ

রাসুল সা. এর জীবন-আদর্শ ব্যতীত সোনার দেশ গড়া সম্ভব নয়:শাহজাহান চৌধুরী

  • Update Time : শনিবার, ১২ অক্টোবর, ২০২৪
  • ১০৫ Time View

বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় মজলিশে শূরা সদস্য, সংসদীয় দলের সাবেক হুইপ, চট্টগ্রাম মহানগরী আমীর ও সাবেক এমপি আলহাজ্ব শাহজাহান চৌধুরী বলেছেন, রাসুল সা. এর জীবন-আদর্শ ব্যতীত সোনার মানুষ, সোনার দেশ গড়া সম্ভব নয়, মসজিদ থেকে মন্ত্রণালয় চালানোর মতো রাসুল সা. এর পথে চলা যোগ্য লোকদের আমরা ক্ষমতায় বসানোর চ্যালেঞ্জ আমাদের নিতে হবে।শুক্রবার (১১ অক্টোবর) বাকলিয়া শাহ আমানত সোসাইটি কর্তৃক আয়োজিত সীরাত মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে তিনি এই কথা বলেন।

মাহফিলে প্রধান ওয়ায়েজ ছিলেন, আন্তর্জাজিক খ্যাতিসম্পন্ন বক্তা আন্তর্জাতিক ইসলামী বিশ্ববিদ্যালয় চট্টগ্রামের প্রফেসর ড. বি. এম মফিজুর রহমান আজহারী।

প্রধান বক্তা ছিলেন, বাকলিয়া থানা জামায়াত আমীর মাওলানা আব্দুল জব্বার। বিশেষ ওয়ায়েজ ছিলেন নিউ চান্দগাঁও আবাসিক জামে মসজিদের খতিব হাফেজ মাওলানা শরীয়ত উল্লাহ জিহাদী, মাওলানা আখতারুজ্জামান।

মাহফিলে আরও উপস্থিত ছিলেন— বাকলিয়া থানা জামায়াতের সেক্রেটারি মুহাম্মদ সোলতান আহমদ, ১৮ নম্বর পূর্ব বাকলিয়া ওয়ার্ড জামায়াতের আমীর মুহাম্মদ ওয়াহিদ মোরশেদ, জিপসাম বিল্ডার্স লিমিটেডের পরিচালক এরফানুল আজিম চৌধুরী, বায়তুচ্ছালাম জামে মসজিদের খতিব মাওলানা এইচ.এম জয়নুল আবেদীন, কল্পলোক সাংগঠনিক ওয়ার্ড সভাপতি মুহাম্মদ জামাল উদ্দিন প্রমুখ।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category