মঙ্গলবার, ১১ অগাস্ট ২০২৬, ০৮:৩৩ পূর্বাহ্ন
Title :
গাংনীতে ৯৬টি ল্যান্ডমাইন উদ্ধার, সেনাবাহিনীর সফল অভিযানে ধ্বংস চাঁদপুরে এসএসসিতে দুই বিষয়ে অকৃতকার্য, শিক্ষার্থীর মৃত্যু ইরানের জাতীয় নিরাপত্তা কাউন্সিলের প্রধান হলেন মোহসেন রেজাই বাংলাদেশের মতো দেশে শতভাগ সুষ্ঠু নির্বাচন সম্ভব নয়: রিজভী নিরাপত্তা ভুয়া দালালের কাছ থেকে কেনা যায় না: ইরান ১৮ বছরের আন্দোলনে গুম-খুন-নির্যাতিতরা পাবেন ভাতা: মুক্তিযুদ্ধমন্ত্রী জেনজিদের আন্দোলনে ফের উত্তাল ভারত, পুলিশের লাঠিচার্জ ভঙ্গুর রাষ্ট্র পুনর্গঠনই এখন সরকারের প্রধান কাজ: প্রধানমন্ত্রী রাশিয়ায় নতুন ৫০ হাজার সেনা পাঠাচ্ছে উত্তর কোরিয়া: জেলেনস্কি সৌদি আরবে ১৬ বাংলাদেশির মৃত্যুতে প্রধানমন্ত্রীর শোক

রাশিয়ার ৩০০ বছর চলার মতো কয়লা মজুত রয়েছে

  • Update Time : সোমবার, ২৪ এপ্রিল, ২০২৩
  • ২৫৮ Time View

রাশিয়ার মজুতে এত বেশি কয়লা রয়েছে যে, তা দিয়ে আগামী ৩০০ বছর চলা যাবে। এমনটাই দাবি করেছেন, দেশটির জ্বালানি মন্ত্রণালয়ের উপপ্রধান সের্গেই মহালনিকভ। শুক্রবার (২১ এপ্রিল) দেশটির ফেডারেল সাবসয়েল রিসোর্সেস ম্যানেজমেন্ট এজেন্সির বোর্ড সভায় তিনি এ তথ্য জানান।

রুশ সংবাদমাধ্যম আরটির প্রতিবেদনে বলা হয়েছে, রাশিয়ার আবিষ্কৃত এবং অনাবিষ্কৃত কয়লার যে মজুত রয়েছে তা দিয়ে প্রায় ৩০০ বছর চলা যাবে বলে বৈঠকে জানান মহালনিকভ।

 

মহালনিকভ বলেন, ‘আমাদের যথেষ্ট মজুত রয়েছে। আমরা যদি কয়লার বিষয়টি বিবেচনায় নেই তাহলে আমাদের আবিষ্কৃত মজুত চলবে ১০০ বছর এবং আমরা যদি অনাবিষ্কৃত মজুতের কথা বিবেচনা করি তবে তা দিয়ে চলবে আরও ২০০ বছর।’
  
রুশ জ্বালানি মন্ত্রণালয়ের উপপ্রধান সের্গেই মহালনিকভ আরও বলেন, ‘আমরা আমাদের বিদ্যমান জ্বালানি সম্পদ এবং রিজার্ভ উভয় ক্ষেত্রেই প্রয়োজনীয় পদক্ষেপ নিয়েছি। যা আমাদের দেশের জ্বালানি নিরাপত্তা নিশ্চিত করবে।’
 
মহালনিকভ জানিয়েছেন, রাশিয়ার বর্তমানে কয়লার যে চাহিদা তা দেশের অভ্যন্তরীণ উৎপাদনকারীরাই পূরণ করছে। এসময় তিনি আরও জানান, রাশিয়া কয়লা রপ্তানিও করছেন। তবে রাশিয়া ইউক্রেন আক্রমণের পরিপ্রেক্ষিতে বিশ্বের বিভিন্ন দেশ নিষেধাজ্ঞা আরোপ করায় দেশটির কয়লা রপ্তানি কমেছে।
 
২০২২ সালে রাশিয়া অভ্যন্তরীণভাবে ৪৪৩ দশমিক ৬ মিলিয়ন টন কয়লা উৎপাদন করেছে। যা ২০২১ সালের তুলনায় দশমিক ৩ শতাংশ বেশি। তবে এই সময়ে দেশটির কয়লা রপ্তানি সাড়ে ৭ শতাংশ কমে ২১০ দশমিক ৯ মিলিয়ন টনে দাঁড়িয়েছে। 

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category