শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ০৮:১০ অপরাহ্ন
Title :
যুক্তরাষ্ট্রকে ইরানের ৫ দিনের আলটিমেটাম রাতে জাতিসংঘে বাংলায় ভাষণ দেবেন প্রধানমন্ত্রী তারেক রহমান আবারও ৪ দিনের রিমান্ডে এমপি গাজী নজরুল ইসলাম হামের উপসর্গে আরও ৫ শিশুর মৃত্যু মধ্যপ্রাচ্য সংকট কাটলে জ্বালানি তেলের দাম কমানোর আশ্বাস প্রতিমন্ত্রীর জাতিসংঘে প্রধানমন্ত্রীর প্রথম দিনের সূচিতে ১০ কর্মসূচি: মাহদী আমিন জ্বালানি সংকট মোকাবিলায় বাংলাদেশের পাশে থাকবে বিশ্বব্যাংক: অর্থমন্ত্রী মক্কা হামলার অভিযোগ ঘিরে হুতিদের ‘সন্ত্রাসী’ বললেন সৌদি বাদশাহ জাতিসংঘের ভাষণে ইরানকে ‘নিশ্চিহ্ন’ করার হুঁশিয়ারি ট্রাম্পের তুরস্ক-বাংলাদেশ সম্পর্ক আরও জোরদার করার প্রত্যয়: তারেক রহমানের সঙ্গে এরদোয়ানের বৈঠক

রাম চরণ বিয়ের ১১ বছর পর সুসংবাদ দিলেন

  • Update Time : মঙ্গলবার, ২০ জুন, ২০২৩
  • ১১০ Time View

দক্ষিণী সিনেমার সুপার স্টার রাম চরণ বিয়ের ১১ বছর পর তার ভক্তদের জন্য সুখবর দিলেন। গত বছর ডিসেম্বর মাসে জানা যায়, বাবা-মা হতে চলেছেন দক্ষিণী তারকা রাম চরণ ও তার স্ত্রী উপাসনা। আজ (২০ জুন) ভোরে সুখবর এলো হায়দরাবাদ থেকে। কন্যাসন্তানের বাবা-মা হলেন রামচরণ-উপসনা। প্রায় ১০ বছরেরর বিবাহিত জীবন পার করে সন্তান এলো তাদের ঘরে।

জানা গেছে, হায়দারাবাদের অ্যাপোলো হাসপাতালে সন্তানের জন্ম দেন উপাসনা। হাসপাতাল থেকে প্রকাশিত রিপোর্ট মোতাবেক, সন্তান ও মা দুজনেই একেবারে সুস্থ রয়েছেন। গত কয়েক দিন ধরেই উপাসনার একটি ভিডিও সমাজমাধ্যমে ছড়িয়ে পড়ে।

কড়া নিরাপত্তা বলয়ের মাঝেই স্বামী রাম চরণের সঙ্গে হাসপাতালে ঢুকছেন তারকা-পত্নী। তারপর থেকেই অপেক্ষার শুরু। যদিও সন্তানের আগমনের আগাম প্রস্তুতি শুরু করে দিয়েছিলেন দম্পতি। ঘর সাজানোর বিভিন্ন ছবিও সবার সঙ্গে ভাগ করে নেন উপাসনা তার সোশ্যাল মিডিয়ায়। রাম চরণ- উপাসনা বাবা-মা হয়েছেন এই সংবাদ প্রকাশের পরপরই তাদের ভক্ত-অনুরাগীরা বিভিন্ন মাধ্যমে তাদেরকে অভিনন্দন ও শুভেচ্ছা জানাচ্ছেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category