সোমবার, ২৮ সেপ্টেম্বর ২০২৬, ১২:৩৮ অপরাহ্ন
Title :
‘সামনে একটি সাপ ও একটি জামায়াত এলে আগে জামায়াত সম্পর্কে সাবধান হতে হবে’ যুক্তরাষ্ট্রের সঙ্গে ভয়াবহ সংঘাতের জন্য প্রস্তুত ইরান: আব্বাস আরাগচি আইফোন হাতিয়ে নিতেই অপ্রতিম হত্যা, সাত দিন আগে হয়েছিল পরিকল্পনা: তিন আসামির জবানবন্দি শিগগিরই জ্বালানি সংকট কেটে যাবে: জ্বালানিমন্ত্রী গাজাসহ ফিলিস্তিনে ১ কোটি মানুষের খাবারের ব্যবস্থা আরব আমিরাতের হাম উপসর্গে একদিনে আরও ৯ জনের মৃত্যু রাড্ডায় ভাঙচুরের ঘটনায় পুলিশের দায়িত্বে অবহেলা, জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী সালমানের স্টুডিওতে হামলা-ভাঙচুরের কারণ জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী ফ্যাসিবাদের দোসরদের গ্রেপ্তার করলে পুলিশকে পুরস্কৃত করা হবে: স্বরাষ্ট্রমন্ত্রী নিউইয়র্কে কুয়েতের ক্রাউন প্রিন্সের সঙ্গে প্রধানমন্ত্রীর দ্বিপক্ষীয় বৈঠক

রাফিয়ার বাড়িতে ককটেল নিক্ষেপ: ছাত্রলীগের ৪ কর্মী গ্রেপ্তার

  • Update Time : শনিবার, ২২ নভেম্বর, ২০২৫
  • ২২৪ Time View

ময়মনসিংহে ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (ডাকসু) সদস্য উম্মা উসওয়াতুন রাফিয়ার বাসভবনে ককটেল নিক্ষেপ ও অগ্নিসংযোগের ঘটনাকে কেন্দ্র করে ছাত্রলীগের নিষিদ্ধ ঘোষিত শাখার চার সক্রিয় সদস্যকে গ্রেপ্তার করেছে পুলিশ।

ঘটনার তদন্তে যুক্ত সূত্র জানায়, বৃহস্পতিবার গভীর রাতে কোতোয়ালি মডেল থানা-পুলিশ শহরের বিভিন্ন এলাকায় পৃথক অভিযান চালিয়ে তাদেরকে আটক করে।

পরে শুক্রবার বিকেলে মামলার অন্যান্য নথি ও প্রমাণাদি উপস্থাপনের পর চারজনকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়।

গ্রেপ্তার ব্যক্তিরা হলেন- কেওয়াটখালী এলাকার মো. মাসুদ রানা (৪৫), আকুয়া বোর্ডঘর এলাকার মো. আরিফ (৩০), একই এলাকার মো. বিপুল (২১) এবং আকুয়া ওয়্যারলেছ গেট এলাকার মো. রাজন (১৯)।

পুলিশ বলছে, চারজনই নিষিদ্ধ ছাত্রলীগের সক্রিয় কর্মী এবং সাম্প্রতিক সময়েও বিভিন্ন রাজনৈতিক কার্যক্রমে তাদের সম্পৃক্ততা পাওয়া গিয়েছে।

পুলিশ আরও জানায়, গত বুধবার রাত ৩টার দিকে ডাকসু সদস্য উম্মা উসওয়াতুন রাফিয়ার ময়মনসিংহ নগরের ঢোলাদিয়া এলাকার বাসায় ককটেল নিক্ষেপের ঘটনা ঘটে। এ ঘটনায় বৃহস্পতিবার বিকেলে রাফিয়ার ভাই খন্দকার জুলকারনাইন বাদী হয়ে কোতোয়ালি মডেল থানায় একটি লিখিত অভিযোগ দেন। পরে সেটি মামলা হিসেবে রেকর্ড করা হয়।

ময়মনসিংহের অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন) আবদুল্লাহ আল মামুন বলেন, চারজনকে গ্রেপ্তার করে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে। এ ঘটনায় জড়িত অন্যান্য অজ্ঞাত দুষ্কৃতিকারীদের গ্রেপ্তারের অভিযান চলমান আছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category