মঙ্গলবার, ১১ অগাস্ট ২০২৬, ০৫:৫৩ পূর্বাহ্ন
Title :
গাংনীতে ৯৬টি ল্যান্ডমাইন উদ্ধার, সেনাবাহিনীর সফল অভিযানে ধ্বংস চাঁদপুরে এসএসসিতে দুই বিষয়ে অকৃতকার্য, শিক্ষার্থীর মৃত্যু ইরানের জাতীয় নিরাপত্তা কাউন্সিলের প্রধান হলেন মোহসেন রেজাই বাংলাদেশের মতো দেশে শতভাগ সুষ্ঠু নির্বাচন সম্ভব নয়: রিজভী নিরাপত্তা ভুয়া দালালের কাছ থেকে কেনা যায় না: ইরান ১৮ বছরের আন্দোলনে গুম-খুন-নির্যাতিতরা পাবেন ভাতা: মুক্তিযুদ্ধমন্ত্রী জেনজিদের আন্দোলনে ফের উত্তাল ভারত, পুলিশের লাঠিচার্জ ভঙ্গুর রাষ্ট্র পুনর্গঠনই এখন সরকারের প্রধান কাজ: প্রধানমন্ত্রী রাশিয়ায় নতুন ৫০ হাজার সেনা পাঠাচ্ছে উত্তর কোরিয়া: জেলেনস্কি সৌদি আরবে ১৬ বাংলাদেশির মৃত্যুতে প্রধানমন্ত্রীর শোক

রাতে কানাডার উদ্দেশে উড়াল দেবেন লিটন

  • Update Time : মঙ্গলবার, ১৮ জুলাই, ২০২৩
  • ৮৪ Time View

কানাডার গ্লোবাল টি-টোয়েন্টি লিগ খেলতে মঙ্গলবার (১৮ জুলাই) সন্ধ্যা সাড়ে ৭টায় ফ্লাইট ধরবেন বাংলাদেশের উইকেটরক্ষক ব্যাটসম্যান লিটন দাস। আগেই জানা ছিল, কানাডায় ফ্র্যাঞ্চাইজি লিগ খেলতে যাবেন লিটন ও সাকিব। আগামী ২০ জুলাই থেকে শুরু হচ্ছে ফ্র্যাঞ্চাইজি লিগটি।আফগানিস্তানের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজ শেষ হওয়ার পর বিশ্রামের সময় পেলেন না লিটন দাস। আজই (মঙ্গলবার) আবার দেশ ছাড়তে হচ্ছে টাইগার এই ক্রিকেটারকে। কানাডার গ্লোবাল টি-টোয়েন্টি লিগে লিটন ছাড়াও বাংলাদেশ দল থেকে সুযোগ পেয়েছেন সাকিব আল হাসান।এবার কানাডার গ্লোবাল টি-টোয়েন্টি লিগে ‘সারে জাগুয়ার্সে’র হয়ে খেলবেন লিটন। সারে জাগুয়ার্সে লিটন ছাড়াও অ্যালেক্স হেলস, ইফতিখার আহমেদ, জেসন বেহরেনড্রপ, করিম জানাত, মোহাম্মদ হারিস ও সন্দিপ লামিচানের মতো নামি ক্রিকেটাররা রয়েছেন।

আর মন্ট্রিল টাইগার্সের হয়ে খেলবেন বাংলাদেশ টি-টোয়েন্টি দলের অধিনায়ক সাকিব আল হাসান। সাকিব দলের আইকন প্লেয়ার হিসেবে খেলবেন ক্যারিবীয় অলরাউন্ডার আন্দ্রে রাসেলের সঙ্গে। তবে সাকিব কবে কানাডায় যাবেন তা নিশ্চিত করে জানা যায়নি। 

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category