বুধবার, ০১ জুলাই ২০২৬, ০৯:০৭ অপরাহ্ন
Title :
আর্জেন্টিনাকে টপকে ফিফা র‍্যাংকিংয়ের শীর্ষে ফ্রান্স গরু জবাইয়ে সম্পূর্ণ নিষেধাজ্ঞার বিরুদ্ধে সুপ্রিম কোর্টে থালাপতির সরকার ঢাকা ঘিরে বৃত্তাকার সড়ক ও নৌপথের অগ্রগতির বিষয়ে জানলেন প্রধানমন্ত্রী জেলা প্রশাসক বিশেষ চাহিদাসম্পন্ন শিশুদের পুষ্টি নিশ্চিত করতে হবে ৮৫ হাজারে মালয়েশিয়ায় কর্মী পাঠাতে চাওয়ায় হুমকি দিচ্ছে সিন্ডিকেট: জামায়াত আমির সাবেক ৩ গভর্নরের নথি তলব যুদ্ধবিরতির মাঝে হরমুজ সংকট ও ইসরায়েলি সাবোটাজের শঙ্কা: মার্কিন-ইরান চুক্তি গল্পগুজব নয়, রোগীর চিকিৎসায় সর্বোচ্চ গুরুত্ব দিন: চিকিৎসকদের স্বাস্থ্যমন্ত্রী ৯০ শতাংশ সিসিইউ রাজধানীকেন্দ্রিক, প্রান্তিক মানুষ বঞ্চিত: ডা. জুবাইদা রহমান ফলাফল খারাপ হলে পরীক্ষার খাতাও চেক করা যাবে: শিক্ষামন্ত্রী

রাজশাহীর কাদিরগঞ্জে কোচিং সেন্টারে মিলল অস্ত্র ও বিস্ফোরক তৈরির সরঞ্জাম

  • Update Time : শনিবার, ১৬ আগস্ট, ২০২৫
  • ৬৯ Time View

রাজশাহীর কাদিরগঞ্জ এলাকায় ‘ডক্টর ইংলিশ’ নামের একটি কোচিং সেন্টারে সেনাবাহিনী অভিযান চালিয়ে বিপুল পরিমাণ অস্ত্র, বিস্ফোরক এবং সরঞ্জাম উদ্ধার করেছে।

শনিবার গোপন সংবাদের ভিত্তিতে ভোর সাড়ে ৪টায় নগরীর কাঁদিরগঞ্জ এলাকায় অবস্থিত কোচিং সেন্টারটি ঘিরে ফেলে সেনাবাহিনীর ৪০ ইস্ট বেঙ্গল ব্যাটালিয়নের একটি দল। পরে অভিযান পরিচালনা করে অস্ত্র ও বিস্ফোরক তৈরির উপকরণ ছাড়াও বেশ কিছু যোগাযোগ সরঞ্জাম পায় তারা।

কোচিং সেন্টারের পরিচালক রাজশাহী সিটি করপোরেশনের সাবেক মেয়র এএইচএম খায়রুজ্জামান লিটনের চাচাতো ভাই মুনতাসিরুল অনিন্দ্য।

সেনাবাহিনী সূত্র জানায়, অভিযানে দুটি বিদেশি এয়ারগান, একটি রিভলভার, বিভিন্ন কার্তুজ, তিন বক্স এয়ারগান শিশা, একটি ম্যাগনেট, ছয়টি দেশীয় অস্ত্র, একটি জিপিএস, চারটি ওয়াকিটকি, একটি ট্রাজারগান, ১০টি সিমকার্ড, একটি বাইনোকুলার, বিস্ফোরক তৈরির সরঞ্জাম, পাসপোর্ট, জাতীয় পরিচয়পত্র, ছয়টি মনিটর, তিনটি কম্পিউটার, তিনটি স্ক্যানার এবং ৩৫ বোতল মদ উদ্ধার করা হয়েছে।

এ বিষয়ে পরবর্তীতে আনুষ্ঠানিক ব্রিফিং করে বিস্তারিত জানাবে সেনাবাহিনী।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category