শুক্রবার, ০৩ জুলাই ২০২৬, ০৭:৪৭ পূর্বাহ্ন
Title :
১২ কেজির এলপিজি সিলিন্ডারের দাম কমলো ৩৫৭ টাকা প্রাথমিকে কাটছে প্রধান শিক্ষক সংকট খামেনির শেষবিদায় অনুষ্ঠানে হামলার শঙ্কা, তেহরানের হুঁশিয়ারি আমরা ফিলিস্তিনকে অন্তরের অন্তস্তল থেকে ভালোবাসি: রাষ্ট্রদূতকে স্বরাষ্ট্রমন্ত্রী হামের উপসর্গ নিয়ে আরও ৫ শিশুর মৃত্যু বাংলাদেশের অভ‍্যন্তরীণ ইস্যুতে চীন কারো হস্তক্ষেপ মেনে নেবে না: রাষ্ট্রদূত আনুষ্ঠানিকভাবে ‘নজরুল বর্ষ’ উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী আর্জেন্টিনাকে টপকে ফিফা র‍্যাংকিংয়ের শীর্ষে ফ্রান্স গরু জবাইয়ে সম্পূর্ণ নিষেধাজ্ঞার বিরুদ্ধে সুপ্রিম কোর্টে থালাপতির সরকার ঢাকা ঘিরে বৃত্তাকার সড়ক ও নৌপথের অগ্রগতির বিষয়ে জানলেন প্রধানমন্ত্রী

রাজশাহীতে বাসচাপায় স্বামী-স্ত্রীসহ ৩ জন নিহত

  • Update Time : শনিবার, ২১ ডিসেম্বর, ২০২৪
  • ৫১ Time View

রাজশাহীর পুঠিয়া উপজেলায় বাসচাপায় স্বামী-স্ত্রীসহ একই পরিবারের তিনজন নিহত হয়েছেন। তারা মোটরসাইকেলের আরোহী ছিলেন। শনিবার দুপুরে রাজশাহী-নাটোর মহাসড়কে পুঠিয়ার শিবপুর এলাকায় এ দুর্ঘটনা ঘটে। বিষয়টি নিশ্চিত করেছেন পবা হাইওয়ে থানার উপপরিদর্শক (এসআই) ফিরোজ হোসাইন।

নিহতরা হলেন- পুঠিয়ার ভাড়রা গ্রামের ব্যবসায়ী আবু হানিফ (২৭), তার স্ত্রী পালোপাড়া গ্রামের সায়েদ আলীর মেয়ে ফাতেমা খাতুন (২২) ও তার বোন যুথী খাতুন (১৪)। ফাতেমা রাজশাহী মহিলা কলেজে অনার্সের শিক্ষার্থী ও যুথী পালোপাড়া উচ্চ বিদ্যালয়ের নবম শ্রেণির ছাত্রী ছিলেন।

নিহত ফাতেমা ও যুথীর মামাতো ভাই মিজানুর রহমান জানান, এক বছর আগে ফাতেমার সঙ্গে হানিফের বিয়ে হয়। রাজশাহী শহরে কেনাকাটা করে ফাতেমা ও যুথীকে নিয়ে হানিফ মোটরসাইকেলে ফিরছিলেন। দুপুর আড়াইটায় তারা পুঠিয়ার শিবপুরে পৌঁছালে একটি বাস তাদের চাপা দিয়ে পালিয়ে যায়। এতে ঘটনাস্থলেই হানিফ ও যুথী মারা যায়। রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে নেওয়া পর ফাতেমার মৃত্যু হয়।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category