রবিবার, ০৯ অগাস্ট ২০২৬, ০৯:২২ অপরাহ্ন
Title :
একগুচ্ছ উন্নয়ন প্রকল্প ও পুনর্বাসন কার্যক্রম পরিদর্শন করলেন প্রধানমন্ত্রী: মহেশখালী, বাঁশখালী ও হাঠহাজারী সফর হাইমচরে প্রাইভেটকারে ২০ কেজি গাঁজা, চালক আটক সীমালঙ্ঘন নয়, গতি কমিয়ে জনগণের পাশে থাকুন: পানিসম্পদ প্রতিমন্ত্রী ১১ দলীয় জোটের রাষ্ট্রপতি প্রার্থী অলি আহমদ বিরোধী দল হাসিনার ভাষায় কথা বলছে: মির্জা ফখরুল সালমান শাহ হত্যা মামলায় খলনায়ক ডন গ্রেপ্তার মানবিক অঙ্গীকার ধারণ করে ড্যাব ভবিষ্যতেও মানুষের পাশে দাঁড়াবে: জুবাইদা রহমান শেখ হাসিনার নির্দেশে সালাহউদ্দিন আহমেদকে গুম করা হয়েছিল পাকিস্তানি নারী গোয়েন্দার ফাঁদে পড়ে ভারতীয় বিমানবাহিনীর পাইলট গ্রেপ্তার ইরান যুদ্ধ থেকে সরে আসার পরামর্শ মার্কিন সেনাপ্রধানের

রাজধানীতে ‘স্পা সেন্টারে’ তরুণীর রহস্যজনক মৃত্যু, আটক ৭

  • Update Time : বৃহস্পতিবার, ১২ জানুয়ারী, ২০২৩
  • ১০০ Time View

রাজধানীর গুলশানে আবাসিক ভবনে বাণিজ্যিক কার্যক্রম বন্ধে বুধবার (১১ জানুয়ারি) অভিযান পরিচালনা করে ঢাকা উত্তর সিটি করপোরেশন (ডিএনসিসি)। এ সময় গুলশান ২ এর ৪৭ নম্বর রোডের একটি বাড়িতে অবৈধ স্পা সেন্টারের সন্ধান পাওয়া যায়।

ওই বহুতল ভবন থেকে লাফিয়ে পড়ে ফারজানা আক্তার (২০) নামে এক তরুণী নিহত হয়েছেন। এসময় অজ্ঞাতনামা আরও এক নারী লাফিয়ে পড়ে গুরুতর আহত হয়েছেন। সেখান থেকে ৭ জনকে আটক করা হয়।

এসব বিষয় নিশ্চিত করে গুলশান থানার পরিদর্শক (তদন্ত) শাহীনুর রহমান বলেন, আটকদের বিরুদ্ধে দেহ ব্যবসায় জড়িত থাকার অভিযোগ রয়েছে। এ ঘটনায় ডিএনসিসির পক্ষ থেকে মামলা দায়েরের প্রস্তুতি চলছে।

জানা যায়, গুলশানের ৪৭ নম্বর রোডে এ ঘটনা ঘটে। পরে গুরুতর অবস্থায় তাদের ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নিয়ে গেলে বিকেল সোয়া ৪টায় চিকিৎসক ফারজানাকে মৃত ঘোষণা করেন।

আহত অন্য নারী ঢামেক হাসপাতালে জরুরি বিভাগে চিকিৎসাধীন। নিহত ফারজানা খুলনা জেলার বটিয়াঘাটা বালিয়াডাঙ্গা গ্রামের মো. মুরাদ মিয়ার মেয়ে। তিনি পরিবার নিয়ে খিলক্ষেতের বটতলা এলাকায় থাকতেন।

ফারজানার স্বামী জাহিদ হাসান জানান, আমার স্ত্রী একটি বিউটি পার্লারে কাজ করতো। আজ ফারজানা চাকরিতে প্রথম গিয়েছিল। পরে আমি জানতে পারি- ওই ভবনে সিটি করপোরেশনের অভিযান ছিল। এপিবিএন পুলিশ ও ম্যাজিস্ট্রেটের গাড়ি দেখে ভয়ে আমার স্ত্রীসহ অন্য এক নারী ভবন থেকে লাফিয়ে পড়ে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category