বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬, ০১:২৬ পূর্বাহ্ন
Title :

রাউজানে নিখোঁজ কলেজ ছাত্র ১৫ দিন পর উদ্বার

  • Update Time : মঙ্গলবার, ১০ অক্টোবর, ২০২৩
  • ৮৫ Time View

চট্টগ্রামের রাউজান উপজেলায় নিখোঁজ হওয়া ফাহিম উদ্দিন কে ১৫ দিন পর অক্ষত অবস্থায় উদ্ধার করেছে রাউজান থানা পুলিশ।

তবে ওই কলেজ ছাত্র ফাহিম উদ্দিনকে কেউ অপহরণ করেনি,সে স্বেচ্ছায় চট্টগ্রাম নগরীতে গিয়ে কাজ নেয় বলে জানিয়েছে পুলিশ। ৯ অক্টোবর সোমবার রাতে চট্টগ্রাম নগরীর তার কর্মস্থল একটি দোকান থেকে তাকে উদ্ধার করা হয়। ১০ অক্টোবর মঙ্গলবার দুপুরে তার পরিবারের কাছে হস্তান্তর করা হয়।

এর আগে ২৬ সেপ্টেম্বর মঙ্গলবার সকাল সাড়ে ১১টায় ফহিম ও তার বৃদ্ধ দাদাকে ঘরে রেখে  তার পরিবারের সদস্যরা আত্মীয়বাড়ীতে মেজবানের দাওয়াতে যান। সেদিন বিকাল সাড়ে ৪টায় বাসায় ফিরে দেখতে পান ঘরের বাইরে হুক লাগানো, ফহিম ঘরে নেই। সম্ভাব্য সব জায়গায় খোঁজাখোঁজি করেও সন্ধান না পেয়ে থানায় নিখোঁজ ডায়েরী করে তার পরিবার। সে রাউজান উপজেলার হলদিয়া ইউনিয়নের ৮নং ওয়ার্ডের এয়াছিন নগর গ্রামের জিন্নাত আলী দর্জি বাড়ির আবদুল মান্নানের ছেলে।

ফেইবুকে স্ট্যাটাস প্রচার করা হলে অপহরণকারী পরিচয় দিয়ে ফাহিমকে ছেড়ে দেয়ার শর্তে তার বাবার কাছ থেকে ২০লাখ টাকা মুক্তিপণ দাবি করা ব্যক্তি প্রতারকচক্রের সদস্য বলে জানিয়েছে পুলিশ৷

এদিকে নিখোঁজের ১৫দিন পর ছেলেকে পেয়ে আনন্দিত ফাহিমের বাবা আব্দুল মান্নান। রাউজান থানার অফিসার্স ইনচার্জ আবদুল্লাহ আল হারুন বলেন,  ফাহিম স্বেচ্ছায় গিয়ে একটি দোকানে কাজ নিয়েছিল।তাকে উদ্ধার করে তার বাবার জিম্মায় দেয়া হয়েছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category