সোমবার, ১০ অগাস্ট ২০২৬, ০২:১৪ পূর্বাহ্ন
Title :
একগুচ্ছ উন্নয়ন প্রকল্প ও পুনর্বাসন কার্যক্রম পরিদর্শন করলেন প্রধানমন্ত্রী: মহেশখালী, বাঁশখালী ও হাঠহাজারী সফর হাইমচরে প্রাইভেটকারে ২০ কেজি গাঁজা, চালক আটক সীমালঙ্ঘন নয়, গতি কমিয়ে জনগণের পাশে থাকুন: পানিসম্পদ প্রতিমন্ত্রী ১১ দলীয় জোটের রাষ্ট্রপতি প্রার্থী অলি আহমদ বিরোধী দল হাসিনার ভাষায় কথা বলছে: মির্জা ফখরুল সালমান শাহ হত্যা মামলায় খলনায়ক ডন গ্রেপ্তার মানবিক অঙ্গীকার ধারণ করে ড্যাব ভবিষ্যতেও মানুষের পাশে দাঁড়াবে: জুবাইদা রহমান শেখ হাসিনার নির্দেশে সালাহউদ্দিন আহমেদকে গুম করা হয়েছিল পাকিস্তানি নারী গোয়েন্দার ফাঁদে পড়ে ভারতীয় বিমানবাহিনীর পাইলট গ্রেপ্তার ইরান যুদ্ধ থেকে সরে আসার পরামর্শ মার্কিন সেনাপ্রধানের

রহস্যে ভরপুর ওয়েব সিরিজ ‘আমি কী তুমি’!

  • Update Time : শুক্রবার, ২৮ জুলাই, ২০২৩
  • ১০৫ Time View

নির্মাতা ভিকি জাহেদের নতুন ওয়েব সিরিজ ‘আমি কী তুমি’-তে অভিনয় করছেন জনপ্রিয় অভিনেত্রী মেহজাবীন চৌধুরী। আর এ নির্মাতা-অভিনেত্রী জুটি বরাবরই দর্শকদের চমক উপহার দিয়েছে। ‘পুনর্জন্ম’, ‘রেডরাম’ কিংবা ‘দ্য সাইলেন্স’ দেখলেই সেটা বোঝা যায়।ওয়েব সিরিজটি বৃহস্পতিবার (২৭ জুলাই) মুক্তি পেয়েছে।

রোববার (২৩ জুলাই) সন্ধ্যায় প্রকাশ্যে এসেছে ওটিটি প্ল্যাটফর্ম আইস্ক্রিনের প্রথম অরিজিনাল ‘আমি কী তুমি’-এর ট্রেলার। ২ মিনিট ৫৪ সেকেন্ডের এই ট্রেলারে পাওয়া গেছে রহস্যের গন্ধ। এর আগে পোস্টার দিয়ে চমক উপহার দিয়েছিল নির্মাতারা।

ট্রেলারে দেখা যায়, মেহজাবীনের চরিত্রটি প্রেম-বিরহ-দ্রোহের আঁধারে দেখানো হয়েছে। জাগতিক এবং অলৌকিক ব্যাপারের সঙ্গে যোগ হয়েছে এলিয়েন রহস্য। সিনেমার নায়িকা, রোমান্স, মুখোশমানব, ক্রিস্টাল বল বৃষ্টি কী ছিল না ট্রেলারে।
  
ট্রেলারের একটি সংলাপ উল্লেখ না করলেই নয়। শোনা যায় কেউ একজন বলছেন, ‘ধরো তুমি সুরক্ষার জন্য একটা ইঁদুরকে মারলে এটা তোমার জন্য রাইট, বাট ইঁদুরের জন্য চরম রং’। এই সংলাপে আপেক্ষিকতার কথাই যেন তুলে ধরেছেন নির্মাতা।

জানা গেছে, সাত পর্বের ‘আমি কী তুমি’ সিরিজে তিথি চরিত্রে অভিনয় করেছেন মেহজাবীন চৌধুরী। এ ছাড়া বিভিন্ন চরিত্রে আরও আছেন শ্যামল মাওলা, জুনায়েদ বোগদাদী, ফজলুর রহমান বাবু, ওয়াহিদা মল্লিক জলি, তারিক আনাম খান, সাদিয়া ইসলাম মৌ, ইন্তেখাব দিনার, আবুদল্লাহ আল সেন্টু প্রমুখ। 

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category