মঙ্গলবার, ১১ অগাস্ট ২০২৬, ০৩:৫৯ পূর্বাহ্ন
Title :
গাংনীতে ৯৬টি ল্যান্ডমাইন উদ্ধার, সেনাবাহিনীর সফল অভিযানে ধ্বংস চাঁদপুরে এসএসসিতে দুই বিষয়ে অকৃতকার্য, শিক্ষার্থীর মৃত্যু ইরানের জাতীয় নিরাপত্তা কাউন্সিলের প্রধান হলেন মোহসেন রেজাই বাংলাদেশের মতো দেশে শতভাগ সুষ্ঠু নির্বাচন সম্ভব নয়: রিজভী নিরাপত্তা ভুয়া দালালের কাছ থেকে কেনা যায় না: ইরান ১৮ বছরের আন্দোলনে গুম-খুন-নির্যাতিতরা পাবেন ভাতা: মুক্তিযুদ্ধমন্ত্রী জেনজিদের আন্দোলনে ফের উত্তাল ভারত, পুলিশের লাঠিচার্জ ভঙ্গুর রাষ্ট্র পুনর্গঠনই এখন সরকারের প্রধান কাজ: প্রধানমন্ত্রী রাশিয়ায় নতুন ৫০ হাজার সেনা পাঠাচ্ছে উত্তর কোরিয়া: জেলেনস্কি সৌদি আরবে ১৬ বাংলাদেশির মৃত্যুতে প্রধানমন্ত্রীর শোক

রমজান উপলক্ষে ৫০ শতাংশ মূল্যছাড় দিচ্ছে অ্যামাজন

  • Update Time : শনিবার, ১১ মার্চ, ২০২৩
  • ২৯৬ Time View

পবিত্র রমজান উপলক্ষে সংযুক্ত আরব আমিরাতে ৫০ শতাংশ পর্যন্ত মূল্যছাড়ের ঘোষণা দিয়েছে ই-কমার্স প্রতিষ্ঠান অ্যামাজন। শনিবার (১১ মার্চ) থেকে ২১ মার্চ পর্যন্ত ছাড় পাবেন গ্রাহকেরা। খবর অ্যারাবিয়ান বিজনেসের।

প্রতিবেদনে বলা হয়েছে, ১১ মার্চ প্রাইম মেম্বারদের জন্য চালু হবে এ অফার। সব ধরনের গ্রাহকদের জন্য এ অফার শুরু হবে রোববার (১২  মার্চ) থেকে।

অ্যামাজনের জিসিসির খুচরাবিক্রি বিষয়ক পরিচালক স্টেফানো মার্তিনেল্লি জানান, এ অঞ্চলে বছরের সবচেয়ে আনন্দের ও তাৎপর্যপূর্ণ সময় হচ্ছে রমজান। গ্রাহকরা যাতে রমজানের প্রস্তুতি নিতে পারে, সেজন্য এ অফার নিয়ে হাজির হচ্ছি।
তিনি আরও জানান, দান-খয়রাতের এ গুরুত্বপূর্ণ মাসে এমিরেটস রেড ক্রিসেন্ট ও ইউনিলিভারের সঙ্গে সহযোগিতায় নামতে পেরে আমরা কৃতজ্ঞ।

রমজানের প্রথম দিন থেকে ‘‌গিভিং ব্যাক টু দ্য কমিউনিটি’ নামে একটি উইশলিস্টও চালু করতে যাচ্ছে অ্যামাজন। এর মাধ্যমে প্রয়োজনীয় জিনিস ক্রয় করে এমিরেটস রেড ক্রিসেন্টের মাধ্যমে প্রয়োজনীয় পণ্যসামগ্রী দান করতে পারবে ক্রেতারা।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category