শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৬, ১০:৩৩ পূর্বাহ্ন
Title :
যুক্তরাষ্ট্রকে ইরানের ৫ দিনের আলটিমেটাম রাতে জাতিসংঘে বাংলায় ভাষণ দেবেন প্রধানমন্ত্রী তারেক রহমান আবারও ৪ দিনের রিমান্ডে এমপি গাজী নজরুল ইসলাম হামের উপসর্গে আরও ৫ শিশুর মৃত্যু মধ্যপ্রাচ্য সংকট কাটলে জ্বালানি তেলের দাম কমানোর আশ্বাস প্রতিমন্ত্রীর জাতিসংঘে প্রধানমন্ত্রীর প্রথম দিনের সূচিতে ১০ কর্মসূচি: মাহদী আমিন জ্বালানি সংকট মোকাবিলায় বাংলাদেশের পাশে থাকবে বিশ্বব্যাংক: অর্থমন্ত্রী মক্কা হামলার অভিযোগ ঘিরে হুতিদের ‘সন্ত্রাসী’ বললেন সৌদি বাদশাহ জাতিসংঘের ভাষণে ইরানকে ‘নিশ্চিহ্ন’ করার হুঁশিয়ারি ট্রাম্পের তুরস্ক-বাংলাদেশ সম্পর্ক আরও জোরদার করার প্রত্যয়: তারেক রহমানের সঙ্গে এরদোয়ানের বৈঠক

রমজানে দ্রব্যমূল্যের বাজার নিয়ন্ত্রণে ডিসিদের বাণিজ্যমন্ত্রীর নির্দেশ

  • Update Time : বুধবার, ২৫ জানুয়ারী, ২০২৩
  • ২৯৬ Time View

আসন্ন রমজানে দ্রব্যমূল্য ইস্যুতে বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি জানিয়েছেন, রমজান মাসকে সামনে রেখে নিত্যপণ্যের বাজার নিয়ে ডিসিরা সতর্ক থাকবে। তারা সরকারের হাত। সরকারের সব পদক্ষেপ তাদের বাস্তবায়ন করতে হয়।

রমজানে দ্রব্যমূল্য নিয়ে কেউ যাতে সুযোগ না নেয় সে বিষয়ে শক্ত ব্যবস্থা নেয়ার জন্য জেলা প্রশাসকদের (ডিসি) নির্দেশ দিয়েছেন বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি।

বুধবার (২৫ জানুয়ারি) দুপুরে রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনের সম্মেলন কক্ষে জেলা প্রশাসক সম্মেলনের দ্বিতীয় দিন চতুর্থ অধিবেশন শেষে সাংবাদিকদের তিনি এ তথ্য জানান।

রমজান মাসে দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে ডিসিদের কী নির্দেশনা দেয়া হয়েছে এবং তারা কী বলেছেন, জানতে চাইলে বাণিজ্যমন্ত্রী বলেন, সামনে রমজান মাস, আপনারা সরকারের হাত। আপনারা খেয়াল রাখবেন, কেউ যাতে সুযোগ না নেয়। শক্ত ব্যবস্থা নেবেন। একই সঙ্গে বলেছি, ভোক্তাদের অধিকারের বিষয়ে তাদের সচেতন করতে হবে।

এছাড়া তিনি বলেন, কোরবানির সময় পশুর চামড়ার দাম পাওয়া যায় না। সে সময়টায় সতর্ক থাকবেন। ব্যবস্থা নেবেন, যাতে চামড়ার দাম নিয়ে কোনো ছিনিমিনি খেলা না হয়। বাণিজ্য প্রসারের জন্য ডিসিদের সহযোগিতার দরকার রয়েছে বলেও মনে করেন তিনি।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category