শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ০৯:৪৯ অপরাহ্ন
Title :
যুক্তরাষ্ট্রকে ইরানের ৫ দিনের আলটিমেটাম রাতে জাতিসংঘে বাংলায় ভাষণ দেবেন প্রধানমন্ত্রী তারেক রহমান আবারও ৪ দিনের রিমান্ডে এমপি গাজী নজরুল ইসলাম হামের উপসর্গে আরও ৫ শিশুর মৃত্যু মধ্যপ্রাচ্য সংকট কাটলে জ্বালানি তেলের দাম কমানোর আশ্বাস প্রতিমন্ত্রীর জাতিসংঘে প্রধানমন্ত্রীর প্রথম দিনের সূচিতে ১০ কর্মসূচি: মাহদী আমিন জ্বালানি সংকট মোকাবিলায় বাংলাদেশের পাশে থাকবে বিশ্বব্যাংক: অর্থমন্ত্রী মক্কা হামলার অভিযোগ ঘিরে হুতিদের ‘সন্ত্রাসী’ বললেন সৌদি বাদশাহ জাতিসংঘের ভাষণে ইরানকে ‘নিশ্চিহ্ন’ করার হুঁশিয়ারি ট্রাম্পের তুরস্ক-বাংলাদেশ সম্পর্ক আরও জোরদার করার প্রত্যয়: তারেক রহমানের সঙ্গে এরদোয়ানের বৈঠক

রমজানের শেষ দশকে মসজিদুল হারামে মানতে হবে যেসব নির্দেশনা

  • Update Time : বুধবার, ১২ এপ্রিল, ২০২৩
  • ৩১০ Time View

রমজানের শেষ দশকে মসজিদুল হারামে আগত ওমরাহ পালনকারী ও মুসল্লিদের জন্য জরুরি নির্দেশনা জারি করেছে সৌদি আরব। নিরাপত্তা ও বিভিন্ন সুবিধা নিশ্চিত করতে এ নির্দেশনা জারি করেছে সৌদি স্বরাষ্ট্র মন্ত্রণালয়। খবর সৌদি গেজেটের।

প্রতিবেদনে বলা হয়েছে, আগতদের নিরাপত্তা নিশ্চিত করা এবং নামাজ ও ইবাদত পালনকে সহজতর করা এ নির্দেশাবলীর উদ্দেশ্য। রমজান মাসের শুরুতে দেয়া অনেক নির্দেশনা বহাল রাখা হয়েছে শেষ দশকের নির্দেশনাগুলোতে।

মসজিদে হারামে ওমরাহ বা নামাজের জন্য আসার সময় পাবলিক ট্রান্সপোর্ট বাস, ট্রেন স্টেশন, প্রাইভেট কার, ট্যাক্সি, প্রাইভেট পার্কিংয়ের ক্ষেত্রে নির্ধারিত স্থান ব্যবহারের নিদের্শনা অনুসরণের কথা বলা হয়েছে।

এছাড়া ওমরাহ পালনকারীদের জন্য গুরুত্বপূর্ণ নির্দেশনা রয়েছে। এর পাশাপাশি মসজিদে হারামের আঙ্গিনায় এবং গেটের কাছাকাছি চলাচল এবং মিডিয়া কাভারেজের ক্ষেত্রে হারামাইন কর্তৃপক্ষের নির্দেশনা মানার কথা বলা হয়েছে।
 
ওমরাহ পালনকারী ও মুসল্লিদের ভিড় এড়াতে মসজিদ হারামের ভিতরে কয়েকটি জায়গায় নামাজ পড়া থেকে বিরত থাকতে বলেছে মন্ত্রণালয়।
 
এছাড়াও বায়তুল্লায় আগতদের হারাম শরিফের করিডোর, প্রবেশপথ এবং প্রস্থানের জায়গায় নামাজ না পড়ার পরামর্শ দেয়া হয়েছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category