সোমবার, ১০ অগাস্ট ২০২৬, ০৪:০৬ পূর্বাহ্ন
Title :
একগুচ্ছ উন্নয়ন প্রকল্প ও পুনর্বাসন কার্যক্রম পরিদর্শন করলেন প্রধানমন্ত্রী: মহেশখালী, বাঁশখালী ও হাঠহাজারী সফর হাইমচরে প্রাইভেটকারে ২০ কেজি গাঁজা, চালক আটক সীমালঙ্ঘন নয়, গতি কমিয়ে জনগণের পাশে থাকুন: পানিসম্পদ প্রতিমন্ত্রী ১১ দলীয় জোটের রাষ্ট্রপতি প্রার্থী অলি আহমদ বিরোধী দল হাসিনার ভাষায় কথা বলছে: মির্জা ফখরুল সালমান শাহ হত্যা মামলায় খলনায়ক ডন গ্রেপ্তার মানবিক অঙ্গীকার ধারণ করে ড্যাব ভবিষ্যতেও মানুষের পাশে দাঁড়াবে: জুবাইদা রহমান শেখ হাসিনার নির্দেশে সালাহউদ্দিন আহমেদকে গুম করা হয়েছিল পাকিস্তানি নারী গোয়েন্দার ফাঁদে পড়ে ভারতীয় বিমানবাহিনীর পাইলট গ্রেপ্তার ইরান যুদ্ধ থেকে সরে আসার পরামর্শ মার্কিন সেনাপ্রধানের

রণবীরের প্রশংসায় বুঁদ রাশমিকা, সোশ্যাল মিডিয়ায় পোস্ট

  • Update Time : বৃহস্পতিবার, ২২ জুন, ২০২৩
  • ১০৬ Time View

‘কবীর সিং’খ্যাত পরিচালক সন্দীপ রেড্ডির নতুন ছবি ‘অ্যানিমেল’। যেখানে জুটি হিসেবে থাকছেন বলিউডের চকলেট বয় রণবীর কাপুর এবং ভারতের জাতীয় ক্র্যাশ রাশমিকা মান্দানা।

শুটিংয়ে ব্যস্ত রণবীর ও রাশমিকা ‍দুজনই। তবে শুটিংয়ের ফাঁকে নিজেদের ছবি পোস্ট করতে ভুলছেন না রাশমিকা। সোশ্যাল মিডিয়ায় রণবীরের সঙ্গে ছবি পোস্ট করে তাকে প্রশংসায় ভাসাচ্ছেন রাশমিকা।

পোস্ট করে ক্যাপশনে লিখেছেন: ‘অ্যানিমেলের শুটিংয়ের সময়টায় অনেক নার্ভাস ছিলাম। আর ঈশ্বর রণবীরকে অনেক সময় নিয়ে পারফেক্ট করে বানিয়েছেন।’ একই সঙ্গে রণবীরকে একজন গুণী অভিনেতা বলেও তার প্রশংসা করেন রাশমিকা। গুণী অভিনেতা তো বটেই, রণবীর একজন আদর্শ মানুষ–এমনটাই লিখে পোস্ট করেছেন রাশমিকা।

এদিকে রাশমিকা আরও একটি পোস্ট করে লিখেছেন: ‘২০ জুন ‘অ্যানিমেল’-এর শুটিং শেষ করলাম। এখন হায়দরাবাদে ফিরলাম। ফেরার পরই ‘পুষ্পা ২’-এর শুটিং শুরু করলাম।’ রাশমিকা আরও যোগ করেন: ‘অ্যানিমেল’ সিনেমাটি হঠাৎই আমার কাছে আসে এবং সিনেমাটির অংশ হতে পেরে আমি আসলেই অনেক খুশি। মোট ৫০ দিন শুটিং করেছি। ‘অ্যানিমেল’ সিনেমার পুরো স্টাফ আমার কাছে অত্যাধিক প্রিয়।’

রণবীর, রাশমিকা ছাড়াও সিনেমায় রয়েছেন অনিল কাপুর ও ববি দেওল। অ্যাকশন থ্রিলার ঘরানার সিনেমা ‘অ্যানিমেল’। সিনেমায় রণবীরের বাবার ভূমিকায় থাকছেন অনিল কাপুর।

খলনায়কের চরিত্রে থাকছেন ববি দেওল। বলিউডের চকলেট বয় রণবীরকে দুই লুকে দেখা যাবে সিনেমায়। প্রথমটিতে একদম ছিপছিপে চেহারা, এরপর পেশিবহুল চেহারায় ধরা দেবেন রণবীর।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category