বৃহস্পতিবার, ১৪ মে ২০২৬, ০২:৩৮ অপরাহ্ন

‘রকি অউর রানি কি প্রেম কাহানি’ ১০ দিনে ১০০ কোটির ক্লাব অতিক্রম

  • Update Time : সোমবার, ৭ আগস্ট, ২০২৩
  • ৭০ Time View

প্রায় সাত বছর পরে আবারও বলিউড পরিচালকের আসনে ফিরেছেন করণ জোহর। এবার তার সঙ্গী বলিউড তারকা  রণবীর কাপুর ও আলিয়া ভাট। চলতি বছরে বিনোদন জগতে ২৫ বছর পূর্ণ করছেন তিনি। তার এবারের সিনেমার নাম ‘রকি অউর রানি কি প্রেম কাহানি’।

‘রকি অউর রানি কি প্রেম কাহানি’গত ২৮ জুলাই মুক্তির পরে প্রেক্ষাগৃহ ভরিয়ে রেখেছে ‘রকি অউর রানি কি প্রেম কাহানি’। আলিয়া ভাট ও রণবীর সিংহ অভিনীত এ সিনেমা নজর কেড়েছে দর্শক ও সমালোচকদের। বক্স অফিসেও রমরমা ব্যবসা করছে সিনেমাটি।

মুক্তির ১০ দিনের মধ্যেই ব্যবসার নিরিখে ১০০ কোটি রুপির গণ্ডি পেরিয়ে গিয়েছে ‘রকি অউর রানি কি প্রেম কাহানি’। মুক্তির দিনেই ১১ কোটি টাকার ব্যবসা করে খাতা খুলেছিল আলিয়া ও রণবীরের সিনেমা। শনি ও রবিবার, অর্থাৎ মুক্তির প্রথম সপ্তাহ শেষে সিনেমার ব্যবসার অংক ছিল প্রায় ৩৫ কোটি রুপি।

এক সপ্তাহ পরে মোট ব্যবসার পরিমাণ হয় প্রায় ৭৩ কোটি রুপি। ১০ দিনের মাথায় সে অংক এসে দাঁড়িয়েছে প্রায় ১০৫ কোটি রুপিতে। মহামারি-পরবর্তী সময়ে ওটিটি প্ল্যাটফর্মের রমরমায় এমনিতেই ধুঁকছে বক্স অফিস। প্রেক্ষাগৃহের বদলে বাড়িতে বসে সিনেমা ও সিরিজ দেখতেই এখন বেশি স্বচ্ছন্দ দর্শক। তার মধ্যেও বড় মাপের ও ভালোমানের সিনেমার জন্য প্রেক্ষাগৃহের বাইরে লাইন দিয়েছেন সিনেপ্রেমীরা।

তার প্রমাণ মিলেছে চলতি বছরের প্রথম থেকেই। তবে জানুয়ারি মাসে ‘পাঠান’ ও মার্চ মাসে মুক্তিপ্রাপ্ত ‘তু ঝুঠি ম্যায় মক্কার’ সিনেমার পরে বক্স অফিসে বেশ ঝিমিয়ে পড়েছিল বলিউড। হলিউডের ‘মিশন: ইমপসিবল– ডেড রেকনিং পার্ট ওয়ান’, ‘বার্বি’, ‘ওপেনহাইমার’-এর মতো সিনেমার কল্যাণে ব্যবসা ধরে রেখেছিলেন প্রেক্ষাগৃহের মালিকেরা। জুলাইয়ের শেষে অবশেষে করণে ‘রকি অউর রানি কি প্রেম কহানি’সিনেমার হাত ধরে বক্স অফিসে অক্সিজেন জোগাল বলিউড। পুরোপুরি বলিউড ঘরানার এ সিনেমা দেখতে সপ্তাহের মাঝেও প্রেক্ষাগৃহে ভিড় জমিয়েছেন দর্শক ও অনুরাগীরা।

আলিয়া জানান, রণবীর কাপুরের সঙ্গে তার বিয়ের মাত্র চার দিন পরেই সিনেমায় রণবীর সিংহের সঙ্গে বিয়ের দৃশ্য শুট করেছিলেন তিনি। নিজের বিয়েতে ছিমছাম সাজগোজ থাকলেও পর্দার বিয়ের জন্য ভারী সাজপোশাকে দেখা গিয়েছে আলিয়াকে। অভিনেত্রীর কথায়, দুই বিয়েতে দুরকম সাজের সুযোগ পেয়ে দ্বিগুণ আপ্লুত হয়েছিলেন তিনি।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category