বুধবার, ০১ জুলাই ২০২৬, ০৬:২৯ পূর্বাহ্ন
Title :
খানম ঢাকাকে বাঁচাতে বৃক্ষরোপণের বিকল্প নেই: ডিসি ফরিদা কেন্দ্রীয় শহীদ মিনারে মুস্তাফা মনোয়ারকে সর্বস্তরের শেষ শ্রদ্ধা সংসদে ২০২৬-২৭ অর্থবছরের বাজেট পাস খামেনিকে শেষ বিদায় জানাতে তেহরান যাবেন স্পিকার নিষেধাজ্ঞার পরও কিছু গণমাধ্যম হাসিনার বক্তব্য প্রচার করছে: ডা. জাহেদ তিন বছর ধরে ফ্রান্সে বাংলাদেশি নারীদের ভাষা শিক্ষা ও মানসিক স্বাস্থ্য সহায়তায় ‘উইথ দ্য মাইন্ড’ সর্বসম্মতিক্রমে জাতীয় সংসদে পাস হলো অর্থবিল-২০২৬ জার্মানির যুব কল্যাণ কেন্দ্রে বন্দুক হামলা, নিহত ৫ আন্তর্জাতিক বাজারে স্বর্ণের দামে বড় পতন কাঁচাবাজার-ক্ষুদ্র মুদি দোকান ভ্যাটের বাইরে থাকবে: অর্থমন্ত্রী

রংপুরের কাউনিয়ায় মহাসড়কে নছিমন খাদে পড়ে গরু ব্যবসায়ীর মৃত্যু

  • Update Time : বুধবার, ১০ সেপ্টেম্বর, ২০২৫
  • ৪৬ Time View

রংপুরের কাউনিয়ায় নিয়ন্ত্রণ হারিয়ে নছিমন মহাসড়কের পাশে খাদে উল্টে গিয়ে এক গরু ব্যবসায়ী নিহত হয়েছেন।

বুধবার দুপুরে উপজেলার ভেলুপাড়া এলাকায় রংপুর-কুড়িগ্রাম মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।

নিহত গরু ব্যবসায়ীর নাম মো. আমজাদ হোসেন (৫৮)। তিনি রংপুরের মিঠাপুকুর উপজেলার পায়রাবন আঠারোকোঠা বিশ্বনাথপুর গ্রামের মৃত ফজল মেম্বারের ছেলে।

প্রত্যক্ষদর্শীদের বরাত দিয়ে কাউনিয়া থানার উপপরিদর্শক (এসআই) মনিবুর রহমান জানান, লালমনিরহাটের বড়বাড়ী হাটে গরু বিক্রি করে নছিমনে করে বাড়ি ফিরছিলেন আমজাদ হোসেন। দুপুর পৌনে ২টার দিকে ভেলুপাড়া এলাকায় বিপরীত দিক থেকে আসা একটি অজ্ঞাত ট্রাক নছিমনটিকে ধাক্কা দিলে সেটি নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশে খাদে পড়ে উল্টে যায়। এ সময় চালকের পাশেই বসে থাকা আমজাদ হোসেন নছিমনের নিচে চাপা পড়ে ঘটনাস্থলেই মারা যান।

কাউনিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল লতিফ শাহ বলেন, একটি অজ্ঞাত ট্রাকের বেপরোয়া গতির কারণে নছিমন খাদে পড়ে একজন নিহত হয়েছেন। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে নিহতের মরদেহ উদ্ধার করেছে। এ ঘটনায় আইনগত প্রক্রিয়া চলছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category