বৃহস্পতিবার, ১৪ মে ২০২৬, ০৪:৫৫ পূর্বাহ্ন

যুক্তরাষ্ট্রে এক ভক্ত মেসিকে চুমু খেলেন

  • Update Time : শুক্রবার, ১৪ জুলাই, ২০২৩
  • ৭৮ Time View

যুক্তরাষ্ট্রে পৌঁছেই ভক্তদের কবলে পড়েছেন আর্জেন্টাইন সুপারস্টার লিওনেল মেসি। স্থানীয় এক রেস্টুরেন্টে লিওকে দেখে চুমু খেয়ে বসেন এক ভক্ত। এমন পরিস্থিতিতে যুক্তরাষ্ট্রে মেসির নিরাপত্তা নিয়ে প্রশ্ন ওঠেছে।আর্জেন্টাইন ফুটবল জাদুকর এখন যুক্তরাষ্ট্রে। মেজর লিগ সকারের ক্লাব ইন্টার মিয়ামিতে তার যোগদান এখন সময়ের ব্যাপার। তবে ক্লাবে যোগদানের আগে অদ্ভুত এক ঘটনা ঘটলো আর্জেন্টাইন তারকার সঙ্গে।

যুক্তরাষ্ট্রে পরিবারের সঙ্গে ডিনারে স্থানীয় এক রেস্টুরেন্টে যান মেসি। সেখানেই লিওর দেখা পান ভক্তরা। রেস্টুরেন্ট থেকে বের হওয়ার সময় মেসিকে এক নজর দেখতে সেখানে দৌঁড়ে আসেন আর্জেন্টিনার জার্সি পরিহিত এক ভক্ত। বিশ্বসেরা ফুটবলারকে চোখের সামনে দেখে আনন্দে উদ্বেলিত হয়ে পড়েন সেই ভক্ত।
 
আর্জেন্টাইন মহাতারকাকে কাছ থেকে দেখতে পেয়ে সেই মুহূর্ত ক্যামেরা বন্দী করতে ভুল করেননি ভক্ত। তবে শুধু ছবি তোলা কিংবা ভিডিও করেই ক্ষান্ত হননি তিনি, লিওকে চুমুও খেয়ে বসেন সেখানে। স্প্যানিশ ভাষায় মেসি তোমাকে ভালোবাসি, তোমাকে অনেক ধন্যবাদ বলেও চিৎকার করতে শোনা যায়।
 
মেসিকে চুমু দেয়ার এই দৃশ্য মুহূর্তেই ভাইরাল হয় সামাজিক যোগাযোগ মাধ্যমে। যদিও এমন ঘটনায় নিরাপত্তা নিয়ে প্রশ্ন উঠলেও মেসির চোখে মুখে কোনো বিরক্তি লক্ষ্য করা যায়নি। নিরাপত্তারক্ষীদের সহায়তায় এরপর স্থান ত্যাগ করেন আর্জেন্টাইন ফুটবলার।
 
এদিকে, মেসির আগমন ঘিরে সাজসাজ রব ইন্টার মায়ামিতে। ইতোমধ্যেই ক্লাবটির অবকাঠামোগত উন্নয়নে কাজ চলছে। প্রস্তুত করা হচ্ছে স্টেডিয়ামও। তবে ডিআরভি পিএনকে স্টেডিয়ামের ধারণক্ষমতা মাত্র আঠারো হাজার হওয়ায় স্টেডিয়ামে একটি অস্থায়ী স্ট্যান্ড স্থাপন করেছে কর্তৃপক্ষ। তিন হাজার আসনবিশিষ্ট একটি স্ট্যান্ড আনা হয়েছে মায়ামি গ্র্যান্ড প্রি থেকে। ফর্মুলা ওয়ানের এই স্ট্যান্ডটি স্টেডিয়ামের এক পাশে বসানো হয়েছে ইতোমধ্যে। তবে চড়া দামে বিক্রি করা হচ্ছে এই স্ট্যান্ডের টিকিট। মেসির প্রথম ম্যাচের জন্য এই স্ট্যান্ডের টিকিট বিক্রি করা হচ্ছে ২০০ ডলারে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category