শুক্রবার (৩১ মার্চ) যুক্তরাষ্ট্রের মধ্যাঞ্চলজুড়ে প্রবল টর্নেডো বয়ে যায়। মার্কিন সংবাদমাধ্যম সিএনএন জানায়, এদিন ছয়টি অঙ্গরাজ্যে ৫০টির মতো টর্নেডো আঘাত হানে। এর মধ্যে ইলিনয়ে ১৬, আরকানসাসে ১২, আইওয়াতে ৮, উইসকনসিনে ৩, টেনেসিতে ২ এবং মিসিসিপিতে ২টি টর্নেডোর উৎপত্তি হয়।
এদিকে ইলিনয়ে একটি কনসার্ট চলা অবস্থায় টনের্ডোর আঘাতে নাট্যশালার ছাদ ধসে পড়েছে। স্থানীয় কর্তৃপক্ষ বলছে, কয়েকশ’ মানুষ সেসময় উপস্থিত ছিলেন। এ ঘটনায় অনেকে হতাহত হতে পারেন বলে আশঙ্কা করা হচ্ছে।