শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৬, ১২:৫৮ পূর্বাহ্ন
Title :
যুক্তরাষ্ট্রকে ইরানের ৫ দিনের আলটিমেটাম রাতে জাতিসংঘে বাংলায় ভাষণ দেবেন প্রধানমন্ত্রী তারেক রহমান আবারও ৪ দিনের রিমান্ডে এমপি গাজী নজরুল ইসলাম হামের উপসর্গে আরও ৫ শিশুর মৃত্যু মধ্যপ্রাচ্য সংকট কাটলে জ্বালানি তেলের দাম কমানোর আশ্বাস প্রতিমন্ত্রীর জাতিসংঘে প্রধানমন্ত্রীর প্রথম দিনের সূচিতে ১০ কর্মসূচি: মাহদী আমিন জ্বালানি সংকট মোকাবিলায় বাংলাদেশের পাশে থাকবে বিশ্বব্যাংক: অর্থমন্ত্রী মক্কা হামলার অভিযোগ ঘিরে হুতিদের ‘সন্ত্রাসী’ বললেন সৌদি বাদশাহ জাতিসংঘের ভাষণে ইরানকে ‘নিশ্চিহ্ন’ করার হুঁশিয়ারি ট্রাম্পের তুরস্ক-বাংলাদেশ সম্পর্ক আরও জোরদার করার প্রত্যয়: তারেক রহমানের সঙ্গে এরদোয়ানের বৈঠক

যুক্তরাষ্ট্রের মন্টানায় টিকটক নিষিদ্ধ হচ্ছে

  • Update Time : বৃহস্পতিবার, ১৮ মে, ২০২৩
  • ১০১ Time View

যুক্তরাষ্ট্রের প্রথম অঙ্গরাজ্য হিসেবে মন্টানায় ভিডিও শেয়ারিং প্ল্যাটফর্ম টিকটক নিষিদ্ধ হতে চলেছে। বুধবার (১৭ মে) রাজ্যটির গভর্নর গ্রেগ জিয়ানফোর্টের এ নিষেধাজ্ঞায় স্বাক্ষর করেছেন। আইনটি আগামী বছরের ১ জানুয়ারি থেকে কার্যকর হওয়ার কথা রয়েছে।

ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসির এক প্রতিবেদনে বলা হয়েছে, ব্যক্তিগত ডিভাইসে চীনা মালিকানাধীন টিকটক অ্যাপ নিষিদ্ধ করার ক্ষেত্রে প্রথম মার্কিন অঙ্গরাজ্য হতে চলেছে মন্টানা। বুধবার সেখানকার গভর্নর এ নিষেধাজ্ঞায় স্বাক্ষর করে আইনে পরিণত করেছেন এবং এটি আগামী বছরের ১ জানুয়ারি থেকে কার্যকর হবে।এ আইনে বলা হয়েছে, মন্টানার সীমানায় অবস্থান করে কেউ টিকটক ব্যবহার করতে পারবেন না। আইন অমান্য করলে প্রতিদিন ১০ হাজার ডলার জরিমানা গুনতে হবে। এমনকি অ্যাপল ও গুগলের মতো প্রযুক্তিপ্রতিষ্ঠানগুলোকে তাদের অ্যাপ স্টোর থেকে টিকটক সরিয়ে নিতে হবে। তা না হলে তাদেরও জরিমানা দিতে হবে।

চীনা মালিকানাধীন অ্যাপ হওয়ায় চীন সরকারের কাছে এর ডেটা পাঠানো হতে পারে এমন উদ্বেগের কারণে বিশ্বজুড়ে বহু দেশে তদন্তের আওতায় এসেছে টিকটক।
 
তবে মন্টানা অঙ্গরাজ্যের এ ধরনের বিবৃতির পর টিকটক কর্তৃপক্ষ জানিছে, এ নিষেধাজ্ঞা ‘মন্টানার জনগণের প্রথম সংশোধনীর অধিকার লঙ্ঘন করবে’।
 
টিকটকের মূল প্রতিষ্ঠান চীনের বাইটড্যান্স। প্ল্যাটফর্মটির বিরুদ্ধে অভিযোগ, তারা মার্কিন ব্যবহারকারীদের ব্যক্তিগত তথ্য সংগ্রহ করে তা চীনের হাতে তুলে দিচ্ছে। এ পরিস্থিতি যুক্তরাষ্ট্রের জাতীয় নিরাপত্তার জন্য হুমকি। এ জন্য মার্কিন পার্লামেন্টের নিম্নকক্ষ প্রতিনিধি পরিষদের এনার্জি অ্যান্ড কমার্স কমিটির সামনে জেরার মুখোমুখি হতে হয়েছে টিকটক সিইও শাও জি চিউকে।
যদিও টিকটিক কর্তৃপক্ষ বরাবর এ ধরনের অভিযোগ অস্বীকার করে এসেছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category