বৃহস্পতিবার, ১৩ অগাস্ট ২০২৬, ০২:৩৪ পূর্বাহ্ন
Title :
বিএনপি জনগণের জন্য গলার কাঁটা হয়ে দাঁড়িয়েছে: নাসীরুদ্দীন পাটওয়ারী মালয়েশিয়ায় বড় ধরনের অভিযানে ৩৭০ বাংলাদেশি আটক ভারতে সরকারি উদ্যোগে গোমূত্র ক্রয়, লিটারপ্রতি দর ২০ রুপি ১২ বছরে ১১৭ কার্গো এলএনজি কিনবে সরকার দেশে ২৪ ঘণ্টায় হাম ও উপসর্গে ৫ জনের মৃত্যু আকাশেই গতিপথ বদলাতে পারে ইরানের নতুন ক্ষেপণাস্ত্র: আইআরজিসি হাতির নিরাপদ ভবিষ্যৎ নিশ্চিত করতে সম্মিলিত উদ্যোগ প্রয়োজন: পরিবেশমন্ত্রী মুক্তিযুদ্ধে শেখ হাসিনা ও তাঁর পরিবারের অবদান নেই: রিজভী নয়াদিল্লিতে নরেন্দ্র মোদির সঙ্গে ভারতীয় হাইকমিশনারের সাক্ষাৎ রাজনৈতিক প্রভাব দেখিয়ে ব্যবসায়িক সুবিধা নেওয়ার দিন শেষ: অর্থমন্ত্রী

যুক্তরাষ্ট্রের জব্দ করা ইরানি গোলাবারুদ পেলো ইউক্রেন

  • Update Time : বৃহস্পতিবার, ৫ অক্টোবর, ২০২৩
  • ৮৯ Time View

জব্দ করা প্রায় ১১ লাখ ইরানি গোলাবারুদ ইউক্রেনে সরবরাহ করেছে যুক্তরাষ্ট্র। গত সোমবার এই অস্ত্র পাঠানো হয়েছে বলে জানিয়েছে মার্কিন সেনাবাহিনী। ধারণা করা হচ্ছে, এই অস্ত্র-গোলাবারুদ রাশিয়ার বিরুদ্ধে ইউক্রেনের যুদ্ধকে আরও গতিশীল করবে।

গত বছরের শেষের দিকে আরব উপসাগরে এই অস্ত্র জব্দ করা হয়েছিল। ব্রিটিশ সংবাদমাধ্যম দ্য গার্ডিয়ান এ খবর জানিয়েছে।

বুধবার মার্কিন অ্যাটর্নি জেনারেল মেরিক গারল্যান্ড বলেছেন, এই অস্ত্র হস্তান্তর একটি কর্তৃত্ববাদী শাসনের বিরুদ্ধে ইউক্রেনের জনগণের লড়াইয়ে সহযোগিতা করবে। স্বাধীনতা, গণতন্ত্র ও আইনের শাসনের জন্য আমরা আইনি কার্যক্রম চালিয়ে যাব।

যুক্তরাষ্ট্র জানিয়েছ, ২০২২ সালের ৯ ডিসেম্বর ১১ লাখ ৭.৬২ এমএম গোলা জব্দ করেছে মার্কিন নৌবাহিনী। মারওয়ান–১ নামের একটি জাহাজ থেকে এসব গোলাবারুদ জব্দ করে তারা। ইরানের বিপ্লবী গার্ডের পাঠানো এসব গোলা ইয়েমেনের হুথি বিদ্রোহীদের কাছে নিয়ে যাওয়া হচ্ছিল। জাতিসংঘের আরোপিত অস্ত্র নিষেধাজ্ঞা লঙ্ঘিত হওয়ায় এসব জব্দ করা হয়।

মার্কিন আইন মন্ত্রণালয় ইরানের কাছ থেকে ৯ হাজারের বেশি রাইফেল, ২৮৪টি মেশিনগান, ১৯৪টি রকেট লঞ্চার, ৭০টির বেশি ট্যাংক বিধ্বংসী ক্ষেপণাস্ত্রেরও মালিকানা পেতে চেষ্টা করছে।

এমন সময় জব্দ করা ইরানি অস্ত্র ইউক্রেনে পাঠানো হলো যখন পশ্চিমা দেশগুলো নিজেদের মজুত ফুরিয়ে যাওয়া নিয়ে আশঙ্কা প্রকাশ করছে এবং কিয়েভকে অস্ত্র সরবরাহ অব্যাহত রাখা নিয়ে উদ্বেগের মধ্যে রয়েছে। ওয়ারশ সিকিউরিটি ফোরামে ন্যাটোর সবচেয়ে সিনিয়র সামরিক কর্মকর্তা অ্যাডমিরাল রব বাউয়ার মঙ্গলবার বলেছেন, ‘পাত্রের তলার অংশটা এখন দেখা যাচ্ছে। ইউক্রেন প্রতিদিন কয়েক হাজার গোলাবর্ষণ করছে। এগুলোর বেশিরভাগ সরবরাহ করছে ন্যাটো।’ তিনি পশ্চিমা দেশগুলোর সরকার ও সমরাস্ত্র উৎপাদনকারীদের আরও দ্রুতগতিতে অস্ত্র উৎপাদনের আহ্বান জানিয়েছেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category