শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ০৫:০০ অপরাহ্ন
Title :
যুক্তরাষ্ট্রকে ইরানের ৫ দিনের আলটিমেটাম রাতে জাতিসংঘে বাংলায় ভাষণ দেবেন প্রধানমন্ত্রী তারেক রহমান আবারও ৪ দিনের রিমান্ডে এমপি গাজী নজরুল ইসলাম হামের উপসর্গে আরও ৫ শিশুর মৃত্যু মধ্যপ্রাচ্য সংকট কাটলে জ্বালানি তেলের দাম কমানোর আশ্বাস প্রতিমন্ত্রীর জাতিসংঘে প্রধানমন্ত্রীর প্রথম দিনের সূচিতে ১০ কর্মসূচি: মাহদী আমিন জ্বালানি সংকট মোকাবিলায় বাংলাদেশের পাশে থাকবে বিশ্বব্যাংক: অর্থমন্ত্রী মক্কা হামলার অভিযোগ ঘিরে হুতিদের ‘সন্ত্রাসী’ বললেন সৌদি বাদশাহ জাতিসংঘের ভাষণে ইরানকে ‘নিশ্চিহ্ন’ করার হুঁশিয়ারি ট্রাম্পের তুরস্ক-বাংলাদেশ সম্পর্ক আরও জোরদার করার প্রত্যয়: তারেক রহমানের সঙ্গে এরদোয়ানের বৈঠক

যুক্তরাজ্যে সুপারশপে দুটির বেশি শসা-টমেটো কিনতে পারবেন না ক্রেতারা!

  • Update Time : মঙ্গলবার, ২৮ ফেব্রুয়ারী, ২০২৩
  • ৩২৯ Time View

মোটেও ভালো সময় যাচ্ছে না যুক্তরাজ্যের অধিবাসীদের। উচ্চ মূল্যস্ফীতি এবং সরবরাহ চেইনে বিঘ্ন ঘটায় দেশটিতে সাধারণ জনগণ কিছু কিছু সুপারশপ থেকে দুটোর বেশি শসা কিংবা টমোটো কিনতে পারবেন না। ভারতীয় সংবাদমাধ্যম ইন্ডিয়া টুডের এক প্রতিবেদন থেকে এ তথ্য জানা গেছে।

কিছু কিছু সুপারশপ চলছে ফুড রেশনিং। কাঁচামালের অভাবে সুপারমার্কেটগুলো কিছু কিছু পণ্য নির্দিষ্ট পরিমাণের বাইরে বিক্রি করছে না। কাঁচামালের অভাবে ফাকা হয়ে গেছে শো-কেসের তাক। আর তাই বাধ্য হয়েই সুপারমার্কেটগুলোর পরিচালকদের ক্রেতাদের উদ্দেশ্যে কম পণ্য কেনার আহ্বান জানিয়ে নোটিশ দিতে হচ্ছে।

যুক্তরাজ্যে সবজি-কাঁচামালের সংকট এতটাই তীব্র যে, মরিসনস, টেসকো, আলদি, আসডাসহ বড় বড় চেইন সুপারমার্কেটগুলোতে নেই শাক-সবজিসহ বিভিন্ন ধরনের ফলমূল। তাদের দাবি ইউরোপের বাজে আবহাওয়া এবং আফ্রিকা থেকে সরবরাহ চেইনে বিঘ্ন ঘটায় পণ্যের তীব্র সংকট দেখা দিয়েছে।

এদিকে উত্তর আয়ারল্যান্ডের বাণিজ্যিক অচলাবস্থা কাটিয়ে উঠতে বাণিজ্য চুক্তিতে সম্মত হয়েছে যুক্তরাজ্য এবং ইউরোপীয় ইউনিয়ন (ইইউ)। লন্ডনে ইইউ প্রধান উরসুলা ভ্যান ডার লেয়নের সঙ্গে দীর্ঘ বৈঠক শেষে চুক্তির বিষয়ে সমঝোতায় পৌঁছান ব্রিটিশ প্রধানমন্ত্রী ঋষি সুনাক।

তবে বিশ্লেষকরা বলছেন চুক্তির বিষয়ে ইইউ-ব্রিটেন সমঝোতা হলেও আদতে এটি উত্তর আয়ারল্যান্ডের বাণিজ্যিক অচলাবস্থা কাটাতে পারবে কিনা তা নিয়ে সংশয় থেকেই যাচ্ছে। পার্লামেন্টে ব্রিটেনের ক্ষমতাসীন কনজারভেটিভ পার্টির কোণঠাসা অবস্থান এবং ক্ষমতা বন্টনের রাজনৈতিক প্রক্রিয়ায় উত্তর আয়ারল্যান্ডের ব্রিটেনপন্থী ডিইউপি পার্টির সমর্থন না থাকা এ ক্ষেত্রে বড় বাধা বলেও মনে করেন অনেকে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category