ক্লাব ফুটবলের তীর্থ বলা হয় ইউরোপকে। এখানেই বিশ্বের সেরা লিগগুলোতে খেলে থাকেন বিশ্বের অধিকাংশ সেরা তারকারা। চারবছর পরপর বিশ্বকাপ বাদে বাকি সময়টা ফুটবলপ্রেমীদের বুঁদ করে রাখে ইউরোপের শীর্ষ লিগগুলোই। সাধারণত আগস্টে শুরু হয়ে মে মাসে শেষ হয় লিগ মৌসুম।
শেষের পথে ইউরোপের ক্লাব ফুটবল মৌসুম। শীর্ষ লিগগুলোর সবগুলোই শেষ হয়ে গেছে এরই মধ্যে। চ্যাম্পিয়ন ক্লাবগুলো শিরোপা উঁচিয়ে উৎসবও সেরে নিয়েছে এরই মধ্যে। নিশ্চিত হয়ে গেছে কারা খেলবে আগামী মৌসুমে উয়েফার বিভিন্ন স্তরের প্রতিযোগিতা তথা – চ্যাম্পিয়ন্স লিগ, ইউরোপা লিগ ও কনফারেন্স লিগে। আর কারা অবনমিত হয়ে আগামী মৌসুমে খেলবে নিচের স্তরের লিগে, নিশ্চিত হয়ে গেছে সেটাও।
র্যাঙ্কিং অনুযায়ী বিশ্বের সেরা পাঁচ লিগ হলো- ইংলিশ প্রিমিয়ার লিগ, লা লিগা, বুন্দেসলিগা, সিরি আ ও লিগ ওয়ান। চলতি মৌসুমে এই পাঁচ লিগের প্রতিটির খেলা শেষ হয়ে গেছে এরই মধ্যে। জানা গেছে চ্যাম্পিয়ন দলের নামও। চলুন এক নজরে দেখে নেওয়া যাক ইউরোপের এই সেরা পাঁচ লিগে কারা চ্যাম্পিয়ন হলো আর কারাই বা অবনমিত হয়ে গেল লিগ থেকে। আগামী মৌসুমে উয়েফার প্রতিযোগিতাগুলোয় সুযোগ পেল কারা সেটাও জেনে নেওয়া যাক –
ইংলিশ প্রিমিয়ার লিগ: ইংলিশ প্রিমিয়ার লিগে চ্যাম্পিয়ন হওয়ার লড়াইটা এবার সীমাবদ্ধ ছিল মূলত দুটি দলের মধ্যেই। যেখানে অধিকাংশ সময় শীর্ষস্থান দখল করে রেখেও শেষের দিকে এসে খেই হারিয়ে ফেলায় চ্যাম্পিয়ন হতে পারেনি আর্সেনাল। বরং ঘুরে দাঁড়িয়ে ম্যানচেস্টার সিটি লিগ জয়ের হ্যাটট্রিক করেছে।
চ্যাম্পিয়ন: ম্যানচেস্টার সিটি
চ্যাম্পিয়ন্স লিগে খেলবে যারা: ম্যানচেস্টার সিটি, আর্সেনাল, ম্যানচেস্টার ইউনাইটেড, নিউক্যাসল ইউনাইটেড
ইউরোপা লিগে খেলবে যারা:লিভারপুল, ব্রাইটন
কনফারেন্স লিগে খেলবে যারা:অ্যাস্টন ভিলা
অবনবমিত হয়েছে যারা: লেস্টার সিটি, লিডস ইউনাইটেড, সাউদাম্পটন