শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ০৬:৫৩ অপরাহ্ন
Title :
যুক্তরাষ্ট্রকে ইরানের ৫ দিনের আলটিমেটাম রাতে জাতিসংঘে বাংলায় ভাষণ দেবেন প্রধানমন্ত্রী তারেক রহমান আবারও ৪ দিনের রিমান্ডে এমপি গাজী নজরুল ইসলাম হামের উপসর্গে আরও ৫ শিশুর মৃত্যু মধ্যপ্রাচ্য সংকট কাটলে জ্বালানি তেলের দাম কমানোর আশ্বাস প্রতিমন্ত্রীর জাতিসংঘে প্রধানমন্ত্রীর প্রথম দিনের সূচিতে ১০ কর্মসূচি: মাহদী আমিন জ্বালানি সংকট মোকাবিলায় বাংলাদেশের পাশে থাকবে বিশ্বব্যাংক: অর্থমন্ত্রী মক্কা হামলার অভিযোগ ঘিরে হুতিদের ‘সন্ত্রাসী’ বললেন সৌদি বাদশাহ জাতিসংঘের ভাষণে ইরানকে ‘নিশ্চিহ্ন’ করার হুঁশিয়ারি ট্রাম্পের তুরস্ক-বাংলাদেশ সম্পর্ক আরও জোরদার করার প্রত্যয়: তারেক রহমানের সঙ্গে এরদোয়ানের বৈঠক

ম্যান ইউ কিনবেন সাবেক কাতার প্রধানমন্ত্রীর ছেলে

  • Update Time : শনিবার, ২৯ এপ্রিল, ২০২৩
  • ২৬৫ Time View

ইংলিশ ক্লাব ম্যানচেস্টার ইউনাইটেড কিনতে চান কাতারের সাবেক প্রধানমন্ত্রীর ছেলে শেখ জসিম বিন হামাদ আল থানি। শুক্রবার দরপ্রস্তাবের শেষদিনে ৫০০ কোটি পাউন্ডের বিশাল অংক প্রস্তাব করেছেন তিনি। জানিয়েছে সংবাদ সংস্থা ‍‍`এএফপি‍‍`।

সূত্রের বরাত দিয়ে এএফপি জানিয়েছে, শেখ জসিম ম্যানচেস্টার ইউনাইটেডের শতভাগ মালিকানা পেতে চান এবং দলবদলের বাজারে টাকা ঢালার পাশাপাশি ক্লাবের অবকাঠামো পাল্টানোর প্রতিশ্রুতিও দিয়েছেন।

অনুশীলনকেন্দ্র ঠিক করার পাশাপাশি ওল্ড ট্র্যাফোর্ড সংস্কার কিংবা নতুন একটি স্টেডিয়াম বানানোর পরিকল্পনা রয়েছে শেখ জসিমের দরপ্রস্তাবে। এ ছাড়াও ইউনাইটেডের ৬২ কোটি ডলার দেনা মোচনের প্রতিশ্রুতিও দিয়েছেন শেখ জসিম।

তবে শেখ জসিমের এত বড় প্রস্তাবও অগ্রাহ্য করতে পারে ম্যান ইউ। কেননা ক্লাবটির বর্তমান মালিক গ্লেজার পরিবারের চাহিদা ৬০০ কোটি পাউন্ড। গত বছর আনুষ্ঠানিকভাবে ক্লাব বিক্রির দরপত্র আহ্বান করে আমেরিকান এই কোম্পানি।

এরপর নিলামে অনেকের নাম এসেছে। শেখ জসিম ছাড়াও ম্যান ইউ কেনার আগ্রহ প্রকাশ করেছেন ব্রিটিশ বিলিয়নার কেমিক্যাল ব্যবসায়ী জিম রেটক্লিফ এবং ফিনিশ ব্যবসায়ী থমাস জিলিয়াকাস।

রেটক্লিফ এবং থমাস কত দাম হাঁকিয়েছেন, জানা যায়নি। তবে তারা কেউই ম্যানচেস্টার ইউনাইটেডের পুরো মালিকানার জন্য দরপ্রস্তাব করেননি, যেটা করেছেন শেখ জসিম।

সূত্রের বরাত দিয়ে সংবাদ সংস্থা রয়টার্স জানিয়েছে, ইউনাইটেডকে গ্লেজার পরিবার বিক্রি করলে তা খেলাধুলায় কোনো ক্লাব বিক্রিতে সর্বোচ্চ খরচের রেকর্ড ভেঙে দেবে।

গত বছর মে মাসে ৪২৫ বিলিয়ন পাউন্ডে চেলসি কিনেছেন যুক্তরাষ্ট্রের ব্যবসায়ী টড বোয়েলি। খেলাধুলায় কোনো ক্লাব বিক্রিতে এখন পর্যন্ত এটাই সর্বোচ্চ খরচের রেকর্ড।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category