শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৬, ০৮:৩২ পূর্বাহ্ন
Title :
যুক্তরাষ্ট্রকে ইরানের ৫ দিনের আলটিমেটাম রাতে জাতিসংঘে বাংলায় ভাষণ দেবেন প্রধানমন্ত্রী তারেক রহমান আবারও ৪ দিনের রিমান্ডে এমপি গাজী নজরুল ইসলাম হামের উপসর্গে আরও ৫ শিশুর মৃত্যু মধ্যপ্রাচ্য সংকট কাটলে জ্বালানি তেলের দাম কমানোর আশ্বাস প্রতিমন্ত্রীর জাতিসংঘে প্রধানমন্ত্রীর প্রথম দিনের সূচিতে ১০ কর্মসূচি: মাহদী আমিন জ্বালানি সংকট মোকাবিলায় বাংলাদেশের পাশে থাকবে বিশ্বব্যাংক: অর্থমন্ত্রী মক্কা হামলার অভিযোগ ঘিরে হুতিদের ‘সন্ত্রাসী’ বললেন সৌদি বাদশাহ জাতিসংঘের ভাষণে ইরানকে ‘নিশ্চিহ্ন’ করার হুঁশিয়ারি ট্রাম্পের তুরস্ক-বাংলাদেশ সম্পর্ক আরও জোরদার করার প্রত্যয়: তারেক রহমানের সঙ্গে এরদোয়ানের বৈঠক

ম্যাথিউস যে কারণে ‘টাইম আউট’ হলেন

  • Update Time : সোমবার, ৬ নভেম্বর, ২০২৩
  • ৯২ Time View

চতুর্থ উইকেট জুটিতে দারুণ ব্যাটিং করছিলেন চারিথ আসালঙ্কা-সাদিরা সামারাবিক্রমা জুটি। তাদের পঞ্চাশোর্ধ্ব জুটিতে লড়াই জমিয়ে তুলছিল শ্রীলঙ্কা। কিন্তু তারপরই সাকিবের বলে ব্রেকথ্রু পায় বাংলাদেশ। টাইগার অধিনায়কের বলে ক্রিজ থেকে বেরিয়ে এসে তুলে মারতে গিয়ে ডিপ মিডউইকেটে মাহমুদউল্লাহর হাতে ধরা পড়েন সামারাবিক্রমা। এরপর ঘটে গেছে নজিরবিহীন এক ঘটনা।

কোনো বল খেলার আগেই টাইম আউট হয়ে গেছেন লঙ্কান অলরাউন্ডার অ্যাঞ্জেলো ম্যাথিউস। আন্তর্জাতিক ক্রিকেটে প্রথম ব্যাটার হিসেবে টাইম আউট হলেন তিনি।

যে হেলমেট নিয়ে খেলতে নেমেছিলেন ম্যাথিউস, সেটিতে নিরাপদ বোধ করছিলেন না তিনি। পরে নতুন আরেকটি হেলমেট নিয়ে আসা হয়। সেটিতেও খানিকটা সমস্যা ছিল। তাই আবারো হেলমেট পরিবর্তন করতে চান ম্যাথিউস।

কিন্তু ততক্ষণে ৩ মিনিট পার হয়ে যায়। টাইম আউটের আবেদন করেন সাকিব। আর তাতে নিয়ম অনুযায়ী আউট দেন আম্পায়ার। আন্তর্জাতিক ক্রিকেটে এই প্রথমবার ঘটল এমন ঘটনা। তবে ঘরোয়া ক্রিকেটে এর আগে ৬ বার টাইম আউট হয়েছেন ব্যাটাররা।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category