শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ০১:৫৭ অপরাহ্ন
Title :
যুক্তরাষ্ট্রকে ইরানের ৫ দিনের আলটিমেটাম রাতে জাতিসংঘে বাংলায় ভাষণ দেবেন প্রধানমন্ত্রী তারেক রহমান আবারও ৪ দিনের রিমান্ডে এমপি গাজী নজরুল ইসলাম হামের উপসর্গে আরও ৫ শিশুর মৃত্যু মধ্যপ্রাচ্য সংকট কাটলে জ্বালানি তেলের দাম কমানোর আশ্বাস প্রতিমন্ত্রীর জাতিসংঘে প্রধানমন্ত্রীর প্রথম দিনের সূচিতে ১০ কর্মসূচি: মাহদী আমিন জ্বালানি সংকট মোকাবিলায় বাংলাদেশের পাশে থাকবে বিশ্বব্যাংক: অর্থমন্ত্রী মক্কা হামলার অভিযোগ ঘিরে হুতিদের ‘সন্ত্রাসী’ বললেন সৌদি বাদশাহ জাতিসংঘের ভাষণে ইরানকে ‘নিশ্চিহ্ন’ করার হুঁশিয়ারি ট্রাম্পের তুরস্ক-বাংলাদেশ সম্পর্ক আরও জোরদার করার প্রত্যয়: তারেক রহমানের সঙ্গে এরদোয়ানের বৈঠক

ম্যাচ হারায় সাকিবের বিরুদ্ধে পোস্ট, বরিশালের দুঃখ প্রকাশ

  • Update Time : সোমবার, ১৩ ফেব্রুয়ারী, ২০২৩
  • ২৮৩ Time View

বিপিএল থেকে বিদায় নিশ্চিত হয়ে অধিনায়ক সাকিব আল হাসানের বিরুদ্ধে ফরচুন বরিশাল একটি পোস্ট দিয়েছে। যদিও তা কিছুক্ষণের মধ্যে সরিয়ে নিয়েছে তারা। সেইসঙ্গে বিবৃতি দিয়ে এই পোস্টের জন্য দুঃখ প্রকাশ করেছে দলটি।

রোববার (১২ ফেব্রুয়ারি) মিরপুর শের-ই-বাংলা স্টেডিয়ামে রংপুর রাইডার্সের বিপক্ষে ৪ উইকেটে হেরে টুর্নামেন্ট থেকে বাদ পড়ে ফরচুন বরিশাল।

ম্যাচ শেষে ফরচুন বরিশালের পেজ থেকে সাকিবের বিরুদ্ধে একটি পোস্ট দেওয়া হয়। পোস্টে বলা হয়, বিপিএলে দারুণ ফর্মে থাকার পরও আপনি ব্যাটিংয়ে নামেননি। তার বদলে যোগ দেওয়া রাজাপাকসেকে ক্রিজে পাঠিয়েছেন। আগের ম্যাচে ভালো খেলা ডোয়াইন প্রিটোরিয়াসকেও মাঠে পাঠাননি। ফলে এই হারের দায় এড়াতে পারবেন?’

পোস্টে আরও বলা হয়, দলের বোলাররা সামর্থের সবটুকু দিয়ে চেষ্টা করেছে। তারপরেও হার দেখতে হয়েছে। এই হারের কারণ আপনার ভুল ব্যাটিং রোটেশ সিস্টেম।

এই পোস্টটি সামাজিক যোগাযোগ মাধ্যমে রীতিমতো ভাইরাল হয়ে যায়। এর কিছুক্ষণের মধ্যেই পোস্টটি মুছে দেওয়া হয়। এরপর দলের মিডিয়া ম্যানেজার সংবাদমাধ্যমে একটি লিখিত বিবৃতি দেন। সেই সঙ্গে ফেসবুকে পোস্ট করে দুঃখ প্রকাশ করে দলটি।

বিবৃতিতে বলা হয়, ফরচুন বরিশাল দলের অফিশিয়াল ফেসবুক পেজে ভুলবশত একজন অ্যাডমিন অধিনায়ক সাকিব আল হাসানকে নিয়ে নেতিবাচক পোস্ট দিয়েছিল। এই বিষয়টি অনাকাঙ্ক্ষিতভাবে ঘটেছে এবং এটি হতাশাজনক। যে ব্যক্তি এই পোস্ট দিয়েছেন তাকে ব্লক করার পাশাপাশি কারণ দর্শানোর নোটিশ দেওয়া হয়েছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category