মঙ্গলবার, ৩০ জুন ২০২৬, ০৩:২৯ পূর্বাহ্ন

মোহাম্মদপুরের শীর্ষ ছিনতাইকারী ‘পাঁয়তারা শাহীন’ গ্রেপ্তার

  • Update Time : শুক্রবার, ৩১ অক্টোবর, ২০২৫
  • ৪৭ Time View

রাজধানীর মোহাম্মদপুরে ধারালো অস্ত্রসহ শাহীন ওরফে পাঁয়তারা শাহীন নামে এক শীর্ষ ছিনতাইকারীকে গ্রেপ্তার করেছে পুলিশ।

বৃহস্পতিবার দিবাগত রাতে রায়েরবাজারের সাদেক খান কৃষি মার্কেটের সামনে অভিযান চালিয়ে তাকে আটক করা হয়।

পুলিশ জানায়, পাঁয়তারা শাহীন মোহাম্মদপুর, রায়েরবাজার ও বেড়িবাঁধ এলাকায় দীর্ঘদিন ধরে ছিনতাই করে আসছিল। হঠাৎ হাঁটতে হাঁটতে পথচারীদের ওপর হামলে পড়ে ধারালো অস্ত্রের ভয় দেখিয়ে ছিনতাই করত বলে জানিয়েছেন স্থানীয়রা। তার সাথে থাকা এলেক্স ইমনসহ আরও কয়েকজন সহযোগী এখনও পলাতক। তাদের কারণে স্থানীয়দের মধ্যে আতঙ্ক বিরাজ করছে।

গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করে মোহাম্মদপুর রায়েরবাজার পুলিশ ফাঁড়ির ইনচার্জ উপপরিদর্শক (এসআই) নাজমুল হাসান বলেন, “রাত সোয়া ৯টার দিকে গোপন সংবাদে জানতে পারি, দেশীয় অস্ত্র নিয়ে শীর্ষ ছিনতাইকারী পাঁয়তারা শাহীন সাদেক খান কৃষি মার্কেটের সামনে অবস্থান করছেন। পরে পুলিশ গিয়ে তাকে গ্রেপ্তার করে। তার কাছ থেকে একটি ধারালো অস্ত্র উদ্ধার করা হয়।”

তিনি আরও জানান, পাঁয়তারা শাহীনের বিরুদ্ধে মোহাম্মদপুর থানায় ছিনতাইসহ একাধিক মামলা রয়েছে। এছাড়া তার বিরুদ্ধে বেশ কয়েকটি মামলায় ওয়ারেন্টও আছে। শনিবারই তাকে আদালতে পাঠানো হবে বলে জানিয়েছেন তিনি।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category