শুক্রবার, ০৩ জুলাই ২০২৬, ০৫:৫৯ পূর্বাহ্ন
Title :
১২ কেজির এলপিজি সিলিন্ডারের দাম কমলো ৩৫৭ টাকা প্রাথমিকে কাটছে প্রধান শিক্ষক সংকট খামেনির শেষবিদায় অনুষ্ঠানে হামলার শঙ্কা, তেহরানের হুঁশিয়ারি আমরা ফিলিস্তিনকে অন্তরের অন্তস্তল থেকে ভালোবাসি: রাষ্ট্রদূতকে স্বরাষ্ট্রমন্ত্রী হামের উপসর্গ নিয়ে আরও ৫ শিশুর মৃত্যু বাংলাদেশের অভ‍্যন্তরীণ ইস্যুতে চীন কারো হস্তক্ষেপ মেনে নেবে না: রাষ্ট্রদূত আনুষ্ঠানিকভাবে ‘নজরুল বর্ষ’ উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী আর্জেন্টিনাকে টপকে ফিফা র‍্যাংকিংয়ের শীর্ষে ফ্রান্স গরু জবাইয়ে সম্পূর্ণ নিষেধাজ্ঞার বিরুদ্ধে সুপ্রিম কোর্টে থালাপতির সরকার ঢাকা ঘিরে বৃত্তাকার সড়ক ও নৌপথের অগ্রগতির বিষয়ে জানলেন প্রধানমন্ত্রী

মেয়ে বিয়ে দিতে রাজি না হওয়ায় মাকে হত্যার পর পুড়িয়ে গুম করার চেষ্টা

  • Update Time : মঙ্গলবার, ২৪ ডিসেম্বর, ২০২৪
  • ৬১ Time View

ব্রাহ্মণবাড়িয়ায় ঘটে গেলো এক লোমহর্ষক এ ঘটনা। মঙ্গলবার (২৪ ডিসেম্বর) জেলার আখাউড়া উপজেলা থেকে এক নারীর পোড়া মরদেহ উদ্ধার করে পুলিশ। এসময় আটক করা একজনকে। পরে জানা যায় নিহতের পরিচয় ও হত্যার কারণ।

ওই নারীর নাম হরলুজা (৫০)। আখাউড়া উপজেলার দক্ষিণ ইউনিয়নের হিরাপুর কলোনি এলাকার নুরুল ইসলামের স্ত্রী।

আটক যুবকের নাম ফারহান ভূঁইয়া রনি। তিনি দক্ষিণ ইউনিয়ন যুবলীগের সাধারণ সম্পাদক ছেলে। পুলিশের দাবি তিনি এলাকার চিহ্নিত মাদকসেবী ও ছিনতাইকারী।

কেন এই হত্যা

আটকের বরাত দিয়ে পুলিশ জানিয়েছে, নিহতের মেয়েকে বিয়ে করতে চেয়েছিলেন রনি। কিন্তু এতে বাধা হয়ে দাঁড়ান মা হরলুজ। তাই তাকে হত্যা এবং হত্যার পর লাশের হদিস যেন না পাওয়া যায় সেজন্য পুড়িয়ে ফেলা হয়। হত্যার আগে ওই নারীর মাথা শরীর থেকে আলাদা করে ফেলা হয়েছিল।

এলাকাবাসী ও প্রত্যক্ষদর্শীর ভাষ্য

রহিমপুর গ্রামের এক প্রবাসীর বাড়ি থেকে চুরি হওয়া রাজহাঁস খুঁজতে গিয়ে মঙ্গলবার সকাল সাতটার দিকে যুবলীগ নেতা শাহনোয়াজ ভুঁইয়ার বাড়ির একটি পরিত্যক্ত টিনের ঘর থেকে ধোঁয়া বের হতে দেখা যায়। সেখানে বসে থাকা রনি জানায় সে পাতা পোড়াচ্ছেন। কিন্তু এ কথা বিশ্বাস না হলে হাঁসের মালিক দুই ভাই এনামুল, রোমান ও তাদের চাচাতো ভাই উবাদুল ঘরের ভেতর কি হচ্ছে তা দেখতে চান। এ সময় রনি ক্ষুব্ধ হয়ে তাদের মারার জন্য হুমকি দেন। এতে সন্দেহ আরও বাড়লে তারাসহ গ্রামের লোকজন গিয়ে গর্তে পুড়তে থাকা মরদেহ দেখতে পান। পরে পুলিশে খবর দিলে মরদেহ উদ্ধার করা হয়।

আখাউড়া থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) শাহিনুর ইসলাম জানান, প্রাথমিক জিজ্ঞাসাবাদে আমরা জানতে পেরেছি, প্রেম ও বিয়েতে বাধা দেওয়ায় ওই নারীকে তার দেহ থেকে মাথা আলাদা করে হত্যা করা হয়। এসময় মরদেহ পুড়িয়ে গুম করার চেষ্টার করছিলেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category