শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৬, ০৯:৫৫ পূর্বাহ্ন
Title :
যুক্তরাষ্ট্রকে ইরানের ৫ দিনের আলটিমেটাম রাতে জাতিসংঘে বাংলায় ভাষণ দেবেন প্রধানমন্ত্রী তারেক রহমান আবারও ৪ দিনের রিমান্ডে এমপি গাজী নজরুল ইসলাম হামের উপসর্গে আরও ৫ শিশুর মৃত্যু মধ্যপ্রাচ্য সংকট কাটলে জ্বালানি তেলের দাম কমানোর আশ্বাস প্রতিমন্ত্রীর জাতিসংঘে প্রধানমন্ত্রীর প্রথম দিনের সূচিতে ১০ কর্মসূচি: মাহদী আমিন জ্বালানি সংকট মোকাবিলায় বাংলাদেশের পাশে থাকবে বিশ্বব্যাংক: অর্থমন্ত্রী মক্কা হামলার অভিযোগ ঘিরে হুতিদের ‘সন্ত্রাসী’ বললেন সৌদি বাদশাহ জাতিসংঘের ভাষণে ইরানকে ‘নিশ্চিহ্ন’ করার হুঁশিয়ারি ট্রাম্পের তুরস্ক-বাংলাদেশ সম্পর্ক আরও জোরদার করার প্রত্যয়: তারেক রহমানের সঙ্গে এরদোয়ানের বৈঠক

মেয়াদ বাড়িয়ে ভারতের কোচ থাকছেন দ্রাবিড়ই

  • Update Time : বুধবার, ২৯ নভেম্বর, ২০২৩
  • ৯৭ Time View

ভারতীয় ক্রিকেট বোর্ডের (বিসিসিআই) মেয়াদ বাড়ানোর প্রস্তাবে রাজি হয়েছেন রাহুল দ্রাবিড়। তবে ঠিক কত দিন দ্রাবিড়ের মেয়াদ বেড়েছে সেটা এখনো জানা যায়নি। অন্তত ২০২৪ টি-টোয়েন্টি বিশ্বকাপ পর্যন্ত দ্রাবিড় থাকছেন, এটুকু নিশ্চিত করেছে ইএসপিএনক্রিকইনফো।

২০২৩ বিশ্বকাপ পর্যন্ত রাহুল দ্রাবিড়ের মেয়াদ ছিল প্রধান কোচ হিসেবে। এরপর গুঞ্জন শোনা গিয়েছিলো, মেয়াদ বাড়াচ্ছেন না ভারতের এই সাবেক ক্রিকেটার। তবে অবশেষে সেই গুঞ্জন উড়িয়ে দিয়ে ভারতের প্রধান কোচ হিসেবে অন্তত আরও এক বছর দেখা যাবে তাকে।

এর আগে দুই বছরের চুক্তিতে ২০২১ সালের নভেম্বরে ভারতের প্রধান কোচের দায়িত্ব নেন দ্রাবিড়। তার অধীনে ভারত বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ ও ওয়ানডে বিশ্বকাপ ফাইনালে হারলেও জিতেছে এশিয়া কাপ।

নতুন মেয়াদে কোচ হয়ে দ্রাবিড় বলেন, ‘গত দুই বছর ভারতীয় দলের সঙ্গে পথচলাটা খুবই স্মরণীয় ছিল। এই পথচলায় একসঙ্গে আমরা উত্থান-পতন দেখেছি। দলে একে অন্যের প্রতি যে আস্থা সেটা বিস্ময়কর। ড্রেসিংরুমের এই সংস্কৃতি নিয়ে আমি সত্যিই গর্ব করি। আমার ওপর ভরসা রাখার জন্য, আমার লক্ষ্যের প্রতি ভরসা রাখার জন্য ও প্রয়োজনীয় সমর্থন দেয়ার জন্য বিসিসিআইকে ধন্যবাদ জানাই।’

দ্বিতীয় মেয়াদে দ্রাবিড়ের প্রথম অ্যাসাইনমেন্ট হতে যাচ্ছে দক্ষিণ আফ্রিকা সফর। যে সফরে প্রোটিয়াদের বিপক্ষে তিনটি করে টি-টোয়েন্টি ও ওয়ানডে এবং দুটি টেস্টে খেলবে ভারত।  

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category