শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৬, ০৯:৫৫ পূর্বাহ্ন
Title :
যুক্তরাষ্ট্রকে ইরানের ৫ দিনের আলটিমেটাম রাতে জাতিসংঘে বাংলায় ভাষণ দেবেন প্রধানমন্ত্রী তারেক রহমান আবারও ৪ দিনের রিমান্ডে এমপি গাজী নজরুল ইসলাম হামের উপসর্গে আরও ৫ শিশুর মৃত্যু মধ্যপ্রাচ্য সংকট কাটলে জ্বালানি তেলের দাম কমানোর আশ্বাস প্রতিমন্ত্রীর জাতিসংঘে প্রধানমন্ত্রীর প্রথম দিনের সূচিতে ১০ কর্মসূচি: মাহদী আমিন জ্বালানি সংকট মোকাবিলায় বাংলাদেশের পাশে থাকবে বিশ্বব্যাংক: অর্থমন্ত্রী মক্কা হামলার অভিযোগ ঘিরে হুতিদের ‘সন্ত্রাসী’ বললেন সৌদি বাদশাহ জাতিসংঘের ভাষণে ইরানকে ‘নিশ্চিহ্ন’ করার হুঁশিয়ারি ট্রাম্পের তুরস্ক-বাংলাদেশ সম্পর্ক আরও জোরদার করার প্রত্যয়: তারেক রহমানের সঙ্গে এরদোয়ানের বৈঠক

মেসির সঙ্গে তর্কে জড়িয়ে বর্ণবাদের শিকার রদ্রিগো

  • Update Time : শুক্রবার, ২৪ নভেম্বর, ২০২৩
  • ৯১ Time View

ব্রাজিল-আর্জেন্টিনার ম্যাচ শেষ হয়েছে দুইদিন আগে। তবে এখনও উত্তাপ রয়ে গেছে এই লড়াইয়ের। ম্যাচের দিন দর্শকদের সংঘর্ষ, পুলিশের লাঠিচার্জ এবং খেলোয়াড়দের উত্তপ্ত বাক্যবিনিময় নিয়ে আলোচনা-সমালোচনার ঝড় বয়ে যাচ্ছে সামাজিক যোগাযোগমাধ্যমে। ব্রাজিলের তারকা রদ্রিগো গোয়েসের একটি ইনস্টাগ্রাম পোস্ট সেই আলোচনায় যোগ করেছে নতুন মাত্রা।

মারাকানায় বুধবার (২২ নভেম্বর) বিশ্বকাপ বাছাইয়ের ম্যাচে মুখোমুখি হয়েছিল ব্রাজিল-আর্জেন্টিনা। উত্তেজনায় ঠাসা ম্যাচে স্বাগতিক ব্রাজিলকে ১-০ গোলে হারিয়েছে আর্জেন্টিনা। তবে মাঠের লড়াইয়ের চেয়ে বাইরের বিষয় নিয়েই ম্যাচটি আলোচনায় এসেছে বেশি।

খেলা শুরুর আগেই দুই দলের সমর্থকরা বিবাদে জড়ান। পরে আর্জেন্টাইন সমর্থকদের ওপর লাঠিচার্জ করে পুলিশ। ঝামেলা থামাতে মেসিরা ছুটে যান গ্যালারিতে। ঘটনার শেষ না হলে মেসি ও তার কয়েকজন সতীর্থ ড্রেসিংরুমের দিকে হাঁটা দেন।  
 
পরিস্থিতি শান্ত হলে কিছুক্ষণ পর সতীর্থদের নিয়ে আবারও মাঠে ফেরেন মেসি। তবে ড্রেসিংরুমে যাওয়ার আগে ব্রাজিলিয়ান অধিনায়ক মারকুইনহোস এবং রদ্রিগোর সঙ্গে উত্তপ্ত বাক্যবিনিময় করতে দেখা যায় আর্জেন্টাইন তারকাকে। 
 
আর্জেন্টাইন সংবাদমাধ্যম টিওয়াইসি স্পোর্টস বলছে, মেসি যখন ড্রেসিংরুমের দিকে যেতে থাকেন, তখন রদ্রিগো তাকে ‘ভীতু’ বলে মন্তব্য করেন। জবাবে আর্জেন্টাইন অধিনায়ক নাকি বলেছেন, ‘আমরা বিশ্ব চ্যাম্পিয়ন। ভীতু হব কেন! মুখ বন্ধ কর!’
 
এই ঘটনার পর সামাজিক যোগাযোগমাধ্যমে বর্ণবাদী আচরণের শিকার হয়েছেন রদ্রিগো। গণমাধ্যমের প্রতিবেদন মতে, মেসির সঙ্গে তর্কে জড়ানোর পর সামাজিক যোগাযোগমাধ্যমে বানর এবং কলার ইমোজি পাঠিয়ে রদ্রিগোকে উত্যক্ত করেছেন অনেক সমর্থক। ইনস্টাগ্রামে একটি পোস্ট করে তাদের কড়া জবাব দিয়েছেন ব্রাজিলিয়ান তারকা।
 
তিনি লিখেছেন, ‘বর্ণবাদীরা সবসময় তাদের কাজের জন্য প্রস্তুত থাকে। আমার সামাজিক যোগাযোগমাধ্যম একাউন্টগুলি অপমানজনক এবং ফালতু মন্তব্যে ভরে গেছে।’
 
তিনি আরও লিখেছেন, ‘আমরা যদি তারা যা চায় সেটা না করি, তাদের পছন্দমতো আচরণ না করি, এমন কিছু পরিধান করি যা তাদের বিরক্ত করে, তারা আমাদের আক্রমণ করার সময় যদি আমরা আমাদের মাথা নিচু না করি, আমরা যদি নিজের জায়গা বুঝে নিতে যাই তাহলেই বর্ণবাদীরা তাদের অপরাধমূলক আচরণ করবে। তাদের জন্য দুঃখপ্রকাশ করছি। আমরা থামব না।’ 

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category