শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ০৪:৩৪ অপরাহ্ন
Title :
যুক্তরাষ্ট্রকে ইরানের ৫ দিনের আলটিমেটাম রাতে জাতিসংঘে বাংলায় ভাষণ দেবেন প্রধানমন্ত্রী তারেক রহমান আবারও ৪ দিনের রিমান্ডে এমপি গাজী নজরুল ইসলাম হামের উপসর্গে আরও ৫ শিশুর মৃত্যু মধ্যপ্রাচ্য সংকট কাটলে জ্বালানি তেলের দাম কমানোর আশ্বাস প্রতিমন্ত্রীর জাতিসংঘে প্রধানমন্ত্রীর প্রথম দিনের সূচিতে ১০ কর্মসূচি: মাহদী আমিন জ্বালানি সংকট মোকাবিলায় বাংলাদেশের পাশে থাকবে বিশ্বব্যাংক: অর্থমন্ত্রী মক্কা হামলার অভিযোগ ঘিরে হুতিদের ‘সন্ত্রাসী’ বললেন সৌদি বাদশাহ জাতিসংঘের ভাষণে ইরানকে ‘নিশ্চিহ্ন’ করার হুঁশিয়ারি ট্রাম্পের তুরস্ক-বাংলাদেশ সম্পর্ক আরও জোরদার করার প্রত্যয়: তারেক রহমানের সঙ্গে এরদোয়ানের বৈঠক

মেসির বার্সায় যাওয়ার সম্ভাবনা প্রবল

  • Update Time : রবিবার, ১৯ মার্চ, ২০২৩
  • ২৯৫ Time View

পিএসজির সঙ্গে মেসির চুক্তি প্রায় শেষ পর্যায়ে। গত বছরের ডিসেম্বরেই গুঞ্জন উঠেছিল, আর্জেন্টাইন তারকার সঙ্গে মৌখিক চুক্তি সেরে রেখেছে লিগ ওয়ান চ্যাম্পিয়নরা। তবে সেই গুঞ্জনের কোনো প্রমাণ এখনও মেলেনি। এর মধ্যেই আবারও কড়া গুঞ্জন, বার্সায়ই ফিরতে যাচ্ছেন মেসি।

মেসি বার্সায় ফিরতে পারেন, এমন গুঞ্জন চলছে কয়েক মাস ধরে। তবে সেটা গুঞ্জন থেকে কিছুটা বাস্তবে রূপ নিতে শুরু করে বার্সা প্রেসিডেন্ট হুয়ান লাপোর্তার স্বীকারোক্তির পর। এক সাক্ষাৎকারে তিনিই জানিয়েছিলেন, মেসির বাবা জর্জ মেসির সঙ্গে আলাপ হয়েছে তার।

যত দিন যাচ্ছে ততই ঘনীভূত হচ্ছে মেসির বার্সায় যাওয়ার সম্ভাবনা। বার্সা কোচ জাভিও এক সাক্ষাৎকারে জনিয়েছেন মেসির জন্য দলের দরজা খোলা। আর বার্সার প্রতি মেসির দুর্বলতা তো থাকছেই। এরই মধ্যে নতুন তথ্য নিয়ে এলো ফ্রেঞ্চ গণমাধ্যম ফুট মার্কাটো।

গণমাধ্যমটির প্রতিবেদনমতে, বার্সেলোনায় যাওয়ার বিষয়টি বেশ ভালোভাবেই বিবেচনা করছেন মেসি। তাদের মতে, বার্সা কোচ জাভির সঙ্গে নিয়মিত যোগাযোগ রাখছেন মেসি। সেই যোগাযোগের পরিপ্রেক্ষিতেই প্রতিবেদনে উল্লেখ করা হয়, এটিই মেসির জন্য বার্সায় ফেরার সুবর্ণ সুযোগ।

গুঞ্জনের পালে হাওয়া লাগিয়েছেন বার্সা তারকা রোনাল্ড আরাউহো। উরুগুইয়ান তারকা মনে করছেন, মেসি বার্সেলোনাতেই ফিরছেন। কারণ, আর্জেন্টাইন মহাতারকা বার্সাকে নিজের ঘরের মতো মনে করেন। তিনি আরও মনে করেন, মেসি বার্সায় ফিরলে আবারও চ্যাম্পিয়ন্স লিগ জেতার চেষ্টায় নামতে পারবেন তারা।

এ প্রসঙ্গে আরাউহো বলেন, ‘আমি খুব খুশি হব যদি মেসি আসেন। সে বিশ্বের সেরা খেলোয়াড় এবং বার্সা তার বাড়ির মতো। তিনি ফিরে এলে আমরা আবারও চ্যাম্পিয়ন্স লিগ জেতার জন্য লড়তে পারব। তাকে পাওয়ার সম্ভাবনাও রয়েছে আমাদের। আমরা সবাই তাকে দলে চাই।’

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category