শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৬, ০২:০১ পূর্বাহ্ন
Title :
যুক্তরাষ্ট্রকে ইরানের ৫ দিনের আলটিমেটাম রাতে জাতিসংঘে বাংলায় ভাষণ দেবেন প্রধানমন্ত্রী তারেক রহমান আবারও ৪ দিনের রিমান্ডে এমপি গাজী নজরুল ইসলাম হামের উপসর্গে আরও ৫ শিশুর মৃত্যু মধ্যপ্রাচ্য সংকট কাটলে জ্বালানি তেলের দাম কমানোর আশ্বাস প্রতিমন্ত্রীর জাতিসংঘে প্রধানমন্ত্রীর প্রথম দিনের সূচিতে ১০ কর্মসূচি: মাহদী আমিন জ্বালানি সংকট মোকাবিলায় বাংলাদেশের পাশে থাকবে বিশ্বব্যাংক: অর্থমন্ত্রী মক্কা হামলার অভিযোগ ঘিরে হুতিদের ‘সন্ত্রাসী’ বললেন সৌদি বাদশাহ জাতিসংঘের ভাষণে ইরানকে ‘নিশ্চিহ্ন’ করার হুঁশিয়ারি ট্রাম্পের তুরস্ক-বাংলাদেশ সম্পর্ক আরও জোরদার করার প্রত্যয়: তারেক রহমানের সঙ্গে এরদোয়ানের বৈঠক

মেসির গোলে জয় দিয়ে বিশ্বকাপ বাছাই শুরু আর্জেন্টিনার

  • Update Time : শুক্রবার, ৮ সেপ্টেম্বর, ২০২৩
  • ২০৩ Time View

ফ্রি কিক থেকে জাদুকরী গোল, লিওনেল মেসির কাছে এ যেন ডালভাত। সেটা ক্লাব ফুটবল হোক কিংবা আন্তর্জাতিক ফুটবল। আরও একবার আর্জেন্টাইন খুদেরাজের পা থেকে এলো এমনই এক গোল।

তাতে ম্যাচের শেষ মুহূর্তে হাঁফ ছেড়ে বাঁচলো আর্জেন্টিনা। শুক্রবার ঘরের মাঠ বুয়েনস আয়ার্সে ইকুয়েডরকে ১-০ গোলে হারিয়ে ২০২৬ বিশ্বকাপ বাছাইয়ে শুভসূচনা করেছে আলবিসেলেস্তে বাহিনী।

প্রথমার্ধে ঠিক চেনা ছন্দে ছিল না বর্তমান বিশ্বচ্যাম্পিয়নরা। ইকুয়েডর তাদের ভালোই পরীক্ষা নিয়েছে। দ্বিতীয়ার্ধে আক্রমণের ধার বাড়ায় আর্জেন্টিনা। অবশেষে মেসি দলকে এনে দেন সাফল্য।

৭৮তম মিনিটে ডি-বক্সের বাইরে বিপজ্জনক জায়গায় লাওতারো মার্টিনেজকে ফাউল করেন ইকুয়েডরের ময়েজেস কাইসেদো। মেসি সে সুযোগটা কাজে লাগাতে ভুল করেননি।

প্রায় ২০ গজ দূর থেকে মেসির বাঁকানো ফ্রি কিকটি ইকুয়েডর গোলকিপার এরনান গ্যালিন্দেজ চোখের সামনে দিয়ে ডানদিকের পোস্ট ঘেঁষে জালে জড়িয়েছে। তার যেন কিছুই করার ছিল না।

লিড নেওয়ার পর ম্যাচের বাকি অংশটুকুতেও দাপট দেখিয়েছে বর্তমান বিশ্বচ্যাম্পিয়নরা। ৮৯ মিনিটে মেসিকে উঠিয়ে নেন আর্জেন্টিনা কোচ লিওনেল স্ক্যালোনি। মেসি উঠে যাওয়ার সময় ক্যাপ্টেন্সির ব্যান্ডটা পরিয়ে দেন সদ্য অবসরের দিনক্ষণ জানিয়ে দেওয়া ডি মারিয়ার হাতে। শেষ পর্যন্ত মেসির গোলটিই জয় এনে দেয় আলবিসেলেস্তেদের।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category