মঙ্গলবার, ১১ অগাস্ট ২০২৬, ০৫:০৪ অপরাহ্ন
Title :
গাংনীতে ৯৬টি ল্যান্ডমাইন উদ্ধার, সেনাবাহিনীর সফল অভিযানে ধ্বংস চাঁদপুরে এসএসসিতে দুই বিষয়ে অকৃতকার্য, শিক্ষার্থীর মৃত্যু ইরানের জাতীয় নিরাপত্তা কাউন্সিলের প্রধান হলেন মোহসেন রেজাই বাংলাদেশের মতো দেশে শতভাগ সুষ্ঠু নির্বাচন সম্ভব নয়: রিজভী নিরাপত্তা ভুয়া দালালের কাছ থেকে কেনা যায় না: ইরান ১৮ বছরের আন্দোলনে গুম-খুন-নির্যাতিতরা পাবেন ভাতা: মুক্তিযুদ্ধমন্ত্রী জেনজিদের আন্দোলনে ফের উত্তাল ভারত, পুলিশের লাঠিচার্জ ভঙ্গুর রাষ্ট্র পুনর্গঠনই এখন সরকারের প্রধান কাজ: প্রধানমন্ত্রী রাশিয়ায় নতুন ৫০ হাজার সেনা পাঠাচ্ছে উত্তর কোরিয়া: জেলেনস্কি সৌদি আরবে ১৬ বাংলাদেশির মৃত্যুতে প্রধানমন্ত্রীর শোক

মেসিকে ২০৩৪ বিশ্বকাপেও দেখতে চান ফিফা প্রেসিডেন্ট

  • Update Time : বৃহস্পতিবার, ৭ ডিসেম্বর, ২০২৩
  • ৮৩ Time View

লিওনেল মেসির ক্যারিয়ারে একটাই অপূর্ণতা ছিল, দেশের হয়ে বিশ্বকাপ জয়। কাতারে ২০২২ বিশ্বকাপে সেই অপূর্ণতাও ঘুচিয়ে ফেলেছেন আর্জেন্টাইন খুদেরাজ।

তাই অনেকেই ধরে নিয়েছিলেন, বিশ্বকাপের পর অবসরে যাবেন মেসি। বিশ্বফুটবলের মহাতারকা অবশ্য এর আগে কয়েকবার অবসরের কথা ভাবলেও এখন মত পাল্টেছেন। নির্দিষ্ট করে বলেননি যে এই সময়েই তিনি অবসরে যেতে চান।

৩৬ বছর বয়সী এই তারকা আগামী বিশ্বকাপে খেলবেন কিনা, সেই আলোচনা তাই সব জায়গায়। সম্প্রতি এক সাক্ষাৎকারে ফিফা প্রেসিডেন্ট জিয়ান্নি ইনফ্যান্তিনোকেও কথা বলতে হয় এই ইস্যুতে। ইনফ্যান্তিনোর কাছে জানতে চাওয়া হয়েছিল, ২০২৬ বিশ্বকাপে মেসির খেলার সম্ভাবনা নিয়ে কী ভাবছেন?

জবাবে ইনফ্যান্তিনো বলেন, ‘আমি আশা করি মেসি আগামী বিশ্বকাপে খেলবেন। তারপরের বিশ্বকাপে এমনকি ২০৩৪ বিশ্বকাপেও। যতদিন তিনি খেলতে চান।’২০৩৪ বিশ্বকাপে খেলা মেসির জন্য বাস্তবসম্মত নয়। কেননা তখন ইন্টার মিয়ামি তারকার বয়স হবে ৪৭। এটা পরিষ্কার যে ফিফা প্রেসিডেন্ট বোঝাতে চেয়েছেন, তিনি আসলে চান মেসি যেন সহজে অবসরে নিয়ে না নেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category