শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ০৯:১২ অপরাহ্ন
Title :
যুক্তরাষ্ট্রকে ইরানের ৫ দিনের আলটিমেটাম রাতে জাতিসংঘে বাংলায় ভাষণ দেবেন প্রধানমন্ত্রী তারেক রহমান আবারও ৪ দিনের রিমান্ডে এমপি গাজী নজরুল ইসলাম হামের উপসর্গে আরও ৫ শিশুর মৃত্যু মধ্যপ্রাচ্য সংকট কাটলে জ্বালানি তেলের দাম কমানোর আশ্বাস প্রতিমন্ত্রীর জাতিসংঘে প্রধানমন্ত্রীর প্রথম দিনের সূচিতে ১০ কর্মসূচি: মাহদী আমিন জ্বালানি সংকট মোকাবিলায় বাংলাদেশের পাশে থাকবে বিশ্বব্যাংক: অর্থমন্ত্রী মক্কা হামলার অভিযোগ ঘিরে হুতিদের ‘সন্ত্রাসী’ বললেন সৌদি বাদশাহ জাতিসংঘের ভাষণে ইরানকে ‘নিশ্চিহ্ন’ করার হুঁশিয়ারি ট্রাম্পের তুরস্ক-বাংলাদেশ সম্পর্ক আরও জোরদার করার প্রত্যয়: তারেক রহমানের সঙ্গে এরদোয়ানের বৈঠক

মেসিকে এক নজর দেখার জন্য নির্ঘুম রাত কাটাচ্ছেন ভক্তরা

  • Update Time : মঙ্গলবার, ১৩ জুন, ২০২৩
  • ৯৯ Time View

আর্জেন্টাইন মহাতারকা লিওনেল মেসিকে দেখার জন্য অপেক্ষার শেষ নেই।। ভক্তরা প্রিয় তারকাকে এক নজর দেখার জন্য নির্ঘুম রাত কাটাচ্ছেন।

আগামী বৃহস্পতিবার (১৫ জুন) সন্ধ্যা ৬টায় ফিফা উইন্ডোতে অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রীতি ম্যাচ খেলবে বিশ্বকাপজয়ী আর্জেন্টিনা। ম্যাচটি হবে চীনের বেইজিংয়ের ওয়ার্কার্স স্টেডিয়ামে।


প্রীতি এই ম্যাচের জন্য ইতোমধ্যে চীনে অবস্থান করছেন মেসি। আর তাকে দেখার জন্য রাস্তায় রাস্তায় ভীড় করছেন ভক্তরা। বিশ্বসেরা ফুটবলারকে এক নজর কাছ থেকে দেখার জন্য নির্ঘুম রাত কাটাচ্ছেন তারা। টিম হোটেল থেকে শুরু করে প্র্যাকটিস ভেন্যুতে হুমড়ি খেয়ে পড়ছেন এ সকল ভক্তরা। 

মেসিকে দেখে অনেকেই ফিরছেন স্বস্তি নিয়ে। আবার কঠোর নিরাপত্তার কারণে প্রিয় মানুষকে না দেখার আক্ষেপ সঙ্গী করে অনেকেই ফিরছেন বাড়িতে। অন্য দিকে মাঠে মেসির খেলা দেখার জন্য মুখিয়ে রয়েছেন ৬৮ হাজার দর্শক। এ দিকে এরই মধ্যে বেইজিংয়ের সড়কগুলো লিওনেল মেসি ও আর্জেন্টিনা ফুটবল দলের ছবি দিয়ে সাজানো হয়েছে।

প্রীতি ম্যাচ সামনে রেখে বেইজিংয়ের অলিম্পিক স্টেডিয়ামে অনুশীলন করেছে আলবিসেলেস্তেরা। অনুশীলনে ছিলেন আর্জেন্টাইন সুপারস্টার লিওনেল মেসিও। ইন্টার মিয়ামিতে যাওয়ার আগে আস্ট্রেলিয়ার বিপক্ষে প্রীতি ম্যাচটিতে আর্জেন্টিনাকে নেতৃত্ব দেবেন তিনি।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category