মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬, ০২:৫৯ অপরাহ্ন
Title :

মেডিকেল প্রশ্নফাঁস: ডা. তারিমসহ ছয়জন রিমান্ডে

  • Update Time : রবিবার, ১৭ সেপ্টেম্বর, ২০২৩
  • ২০২ Time View

মেডিকেল কলেজের ভর্তি পরীক্ষার প্রশ্নফাঁসের ঘটনায় করা মামলায় থ্রি ডক্টরস কোচিং সেন্টারের প্রধান ডা. মো. ইউনুচ উজ্জামান খাঁন তারিম (৪০) সহ তিনজনকে চারদিন ও তিনজনকে দুইদিন করে রিমান্ডে নেয়ার আদেশ দিয়েছেন আদালত।

চারদিনের জন্য রিমান্ডে যাওয়া আসামিরা হলেন- ডা. মো. ইউনুচ উজ্জামান খাঁন তারিম (৪০), ডা. অনিমেষ কুমার কুন্ডু (৩৩) ও ডা. কে এম বশিরুল হক (৪৮)।

অন্যদিকে দুইদিনের জন্য রিমান্ডে যাওয়া আসামি হলেন- ডা. জাকারিয়া আশরাফ (২৬), রাজধানীর মতিঝিল আইডিয়াল স্কুল অ্যান্ড কলেজের শিক্ষিকা মাকসুদা আক্তার মালা (৫২) ও জাকিয়া ফারইভা ইভানা (৩৫)।

এছাড়াও চার আসামির রিমান্ড নামঞ্জুর করে কারাগারে পাঠানোর আদেশ দিয়েছেন আদালত। তারা হলেন- ডা. মুসতাহিন হাসান লামিয়া (২৫), ডা. নাজিয়া মেহজাবিন তিশা (২৪), মৈত্রী সাহা (২৭) ও ডা. সাবরিনা নুসরাত রেজা টুসী (২৫)।

রবিবার (১৭ সেপ্টেম্বর) আসামিদের আদালতে উপস্থিত করে প্রত্যেককে ১০ দিনের রিমান্ডে নেয়ার আবেদন করেন মামলার তদন্ত কর্মকর্তা সিআইডির অতিরিক্ত বিশেষ পুলিশ সুপার জুয়েল চাকমা। অপরদিকে আসামিদের রিমান্ড বাতিল ও জামিন চেয়ে আবেদন করেন তাদের আইনজীবীরা। উভয়পক্ষের শুনানি শেষে ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মইনুল ইসলাম এ আদেশ দেন।

এ মামলায় মোট ১৭ জন আদালতে জবানবন্দি দিয়েছেন। গত ২২ আগস্ট আদালতে স্বীকারোক্তি দেন  ডা. শর্মিষ্ঠা মন্ডল (২৬) ও ডা. লুইস সৌরভ সরকার (৩০)। আদালতের মিরপুর থানার সাধারণ নিবন্ধন শাখা সূত্রে এসব তথ্য জানা গেছে।

দেশের মেডিকেল কলেজের ভর্তি পরীক্ষাগুলোতে নিয়মিত প্রশ্নফাঁসকারী সিন্ডিকেটের খোঁজ পায় সিআইডির সাইবার পুলিশ। এ ঘটনায় ২০২০ সালের ২০ জুলাই মিরপুর মডেল থানায় একটি মামলা করা হয়। এ মামলার তদন্তে সম্প্রতি চাঞ্চল্যকর তথ্য পায় সিআইডি। এরপর এ মামলায় ডা. তারিমসহ তার সহযোগীদের গ্রেফতার করে পুলিশ।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category