মঙ্গলবার, ১১ অগাস্ট ২০২৬, ১০:৪১ পূর্বাহ্ন
Title :
গাংনীতে ৯৬টি ল্যান্ডমাইন উদ্ধার, সেনাবাহিনীর সফল অভিযানে ধ্বংস চাঁদপুরে এসএসসিতে দুই বিষয়ে অকৃতকার্য, শিক্ষার্থীর মৃত্যু ইরানের জাতীয় নিরাপত্তা কাউন্সিলের প্রধান হলেন মোহসেন রেজাই বাংলাদেশের মতো দেশে শতভাগ সুষ্ঠু নির্বাচন সম্ভব নয়: রিজভী নিরাপত্তা ভুয়া দালালের কাছ থেকে কেনা যায় না: ইরান ১৮ বছরের আন্দোলনে গুম-খুন-নির্যাতিতরা পাবেন ভাতা: মুক্তিযুদ্ধমন্ত্রী জেনজিদের আন্দোলনে ফের উত্তাল ভারত, পুলিশের লাঠিচার্জ ভঙ্গুর রাষ্ট্র পুনর্গঠনই এখন সরকারের প্রধান কাজ: প্রধানমন্ত্রী রাশিয়ায় নতুন ৫০ হাজার সেনা পাঠাচ্ছে উত্তর কোরিয়া: জেলেনস্কি সৌদি আরবে ১৬ বাংলাদেশির মৃত্যুতে প্রধানমন্ত্রীর শোক

মৃত্যুর ১২ দিন পর নির্বাচনে জিতলেন এক প্রার্থী

  • Update Time : বুধবার, ১৭ মে, ২০২৩
  • ৮৯ Time View

মৃত্যুর প্রায় দুই সপ্তাহ পার হয়ে যাওয়ার পর ভারতের একজন নারী উত্তরপ্রদেশের স্থানীয় একটি নির্বাচনে জয়লাভ করেছেন। কর্মকর্তারা জানিয়েছেন, তার প্রতি শ্রদ্ধাবোধ থেকেই সমর্থকেরা নির্বাচনে তাকে ভোট দিয়েছেন।

মঙ্গলবার (১৬ মে) বার্তাসংস্থা এএফপির প্রতিবেদনে বলা হয়েছে, চলতি মাসে ভারতের সর্বোচ্চ জনবহুল রাজ্য উত্তরপ্রদেশের পৌরসভার একটি নাগরিক সংস্থার নির্বাচনী প্রতিদ্বন্দ্বিতায় অংশ নিয়েছিলেন আশিয়া বি নামের ওই নারী। রাজ্যের বিজনোর জেলার ওই নির্বাচনে প্রায় ৪৪ শতাংশ ভোট পাওয়ায় আশিয়া বিকে মরণোত্তর বিজয়ী ঘোষণা করা হয়েছে।

আশিয়া বি’র মারা যাওয়ার তথ্য নির্বাচনী কর্মকর্তাদের জানিয়েছিলেন তার স্বামী। মঙ্গলবার বিজনোর জেলার কর্মকর্তা ভগবান শরণ বলেন, ‘ব্যালট থেকে তার নাম মুছে ফেলার কোনো উপায় ছিল না।’
 
শরণ বলেন, ‘নির্বাচনী প্রক্রিয়া শুরু হলে, তা আর স্থগিত বা বন্ধ করা যায় না।’
 
নির্বাচনের আগে মারা যাওয়ায় ভোটাররা আশিয়া বিকে ভোটদানের মাধ্যমে শ্রদ্ধা জানানোর অঙ্গীকার করেন। অনেক ভোটার যেকোন মূল্যে তাকে ভোট দেয়ার সিদ্ধান্ত নেন।
  
বিজনোর বাসিন্দা মোহাম্মদ জাকির টাইমস অব ইন্ডিয়া বলেন, আশিয়া সহজেই মানুষকে বন্ধুত্ব বানাতে পারতেন। লোকজন তাকে সমর্থন করার যে প্রতিশ্রুতি দিয়েছিল, তা ভাঙতে চায়নি, ফলাফলও তাই হয়েছে।
 
আশিয়ার স্বামী মুনতাজিম কুরেশি বলেন, বি ‘তার শান্ত আচরণের জন্য সকলের মন জয় করেছে।’  বিজনোর আরেক বাসিন্দা আরিফ বলেন, ‘আমাদের এই ভোট তার প্রতি শ্রদ্ধা।
 

 

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category