শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৬, ০২:৫৪ পূর্বাহ্ন
Title :
যুক্তরাষ্ট্রকে ইরানের ৫ দিনের আলটিমেটাম রাতে জাতিসংঘে বাংলায় ভাষণ দেবেন প্রধানমন্ত্রী তারেক রহমান আবারও ৪ দিনের রিমান্ডে এমপি গাজী নজরুল ইসলাম হামের উপসর্গে আরও ৫ শিশুর মৃত্যু মধ্যপ্রাচ্য সংকট কাটলে জ্বালানি তেলের দাম কমানোর আশ্বাস প্রতিমন্ত্রীর জাতিসংঘে প্রধানমন্ত্রীর প্রথম দিনের সূচিতে ১০ কর্মসূচি: মাহদী আমিন জ্বালানি সংকট মোকাবিলায় বাংলাদেশের পাশে থাকবে বিশ্বব্যাংক: অর্থমন্ত্রী মক্কা হামলার অভিযোগ ঘিরে হুতিদের ‘সন্ত্রাসী’ বললেন সৌদি বাদশাহ জাতিসংঘের ভাষণে ইরানকে ‘নিশ্চিহ্ন’ করার হুঁশিয়ারি ট্রাম্পের তুরস্ক-বাংলাদেশ সম্পর্ক আরও জোরদার করার প্রত্যয়: তারেক রহমানের সঙ্গে এরদোয়ানের বৈঠক

মুসলিম লীগ সম্পূর্ণ ধর্মনিরপেক্ষ দল: রাহুল গান্ধী

  • Update Time : শুক্রবার, ২ জুন, ২০২৩
  • ১০৫ Time View

মুসলিম লীগকে ‘সম্পূর্ণ ধর্মনিরপেক্ষ দল’ বলে আখ্যায়িত করেছেন ভারতীয় জাতীয় কংগ্রেসের সাবেক সভাপতি ও দলটির অন্যতম শীর্ষস্থানীয় নেতা রাহুল গান্ধী। যুক্তরাষ্ট্রের রাজধানী ওয়াশিংটন ডিসির ন্যাশনাল প্রেস ক্লাবে সাংবাদিকদের সাথে আলাপকালে তিনি এই দাবি করেন।

ভারতীয় বার্তাসংস্থা এএনআইয়ের বরাত দিয়ে শুক্রবার (২ জুন) এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে সংবাদমাধ্যম এনডিটিভি।

প্রতিবেদনে বলা হয়েছে, স্থানীয় সময় বৃহস্পতিবার ওয়াশিংটন ডিসির ন্যাশনাল প্রেস ক্লাবে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন রাহুল গান্ধী। সেখানে ভারতের দক্ষিণাঞ্চলীয় রাজ্য কেরালায় মুসলিম লীগের সঙ্গে কংগ্রেসের জোট সম্পর্কে তাকে প্রশ্ন করেন এক সাংবাদিক।

জবাবে রাহুল গান্ধী বলেন, ‘মুসলিম লীগ সম্পূর্ণ ধর্মনিরপেক্ষ দল, তাদের সম্পর্কে ধর্মনিরপেক্ষহীনতার কিছু নেই। আমি মনে করি ওই ব্যক্তি (প্রতিবেদক) মুসলিম লীগ নিয়ে পড়াশোনা করেননি।’

বিজেপি-বিরোধী দলগুলোর ঐক্যের বিষয়ে এক প্রশ্নের জবাবে তিনি বলেন, তার দল সব বিরোধী দলের সাথে নিয়মিত সংলাপ করছে। এতে ‘বেশ অনেক ভালো কাজ হচ্ছে’ বলেও জানান এই কংগ্রেস নেতা।

রাহুল গান্ধী বলেন, ‘বিরোধী দলগুলো বেশ ভালোভাবে ঐক্যবদ্ধ এবং দিনে দিকে তারা আরও বেশি করে ঐক্যবদ্ধ হচ্ছে। আমরা সমস্ত বিরোধীদের (দলগুলোর সাথে) সংলাপ করছি। আমি মনে করি, এ বিষয়ে অনেক ভালো কাজ হচ্ছে।’

তার ভাষায়, ‘এটি একটি জটিল আলোচনা কারণ কিছু বিরোধী দলের বিরুদ্ধে আমরা প্রতিদ্বন্দ্বিতা করছি। তাই কিছুটা দেওয়া-নেওয়ার ভিত্তিতে ঐক্য প্রতিষ্ঠা করা প্রয়োজন। কিন্তু আমি আত্মবিশ্বাসী, এটি (কেন্দ্রীয়ভাবে বিজেপির বিরুদ্ধে একটি বিরোধী মহাজোট প্রতিষ্ঠা) করা সম্ভব হবে।’

যুক্তরাষ্ট্রে চলমান এই সফরের সময় ভারতীয় জাতীয় কংগ্রেসের অন্যতম শীর্ষ এই নেতা সান ফ্রান্সিসকো, ওয়াশিংটন ডিসি এবং নিউইয়র্ক সফর করবেন।

এইচআর

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category