শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৬, ০৬:২৫ পূর্বাহ্ন
Title :
যুক্তরাষ্ট্রকে ইরানের ৫ দিনের আলটিমেটাম রাতে জাতিসংঘে বাংলায় ভাষণ দেবেন প্রধানমন্ত্রী তারেক রহমান আবারও ৪ দিনের রিমান্ডে এমপি গাজী নজরুল ইসলাম হামের উপসর্গে আরও ৫ শিশুর মৃত্যু মধ্যপ্রাচ্য সংকট কাটলে জ্বালানি তেলের দাম কমানোর আশ্বাস প্রতিমন্ত্রীর জাতিসংঘে প্রধানমন্ত্রীর প্রথম দিনের সূচিতে ১০ কর্মসূচি: মাহদী আমিন জ্বালানি সংকট মোকাবিলায় বাংলাদেশের পাশে থাকবে বিশ্বব্যাংক: অর্থমন্ত্রী মক্কা হামলার অভিযোগ ঘিরে হুতিদের ‘সন্ত্রাসী’ বললেন সৌদি বাদশাহ জাতিসংঘের ভাষণে ইরানকে ‘নিশ্চিহ্ন’ করার হুঁশিয়ারি ট্রাম্পের তুরস্ক-বাংলাদেশ সম্পর্ক আরও জোরদার করার প্রত্যয়: তারেক রহমানের সঙ্গে এরদোয়ানের বৈঠক

মুসলিম উম্মাহর শান্তি কামনার মাধ্যমে আখেরি মোনাজাত শেষ

  • Update Time : রবিবার, ১৫ জানুয়ারী, ২০২৩
  • ১১৩ Time View

আখেরি মোনাজাতের মধ্য দিয়ে দুনিয়া ও আখেরাতের শান্তি, দেশের কল্যাণ, মুসলিম উম্মাহর ঐক্য ও শান্তি কামনা করে শেষ হয়েছে তাবলীগ জামাতের মাওলানা জুবায়ের অনুসারীদের বিশ্ব ইজতেমা। আত্মশুদ্ধি ও নিজ নিজ গুণাহ মাফ আল্লাহর সন্তুষ্টি লাভের জন্য সমবেত মুসল্লিরা মোনাজাত করেছেন।

রোববার (১৫ জানুয়ারি) সকাল ৯টা ৫৭মিনিটে শুরু হয় এ আখেরি মোনাজাত ।

মোনাজাতের সময় ইজতেমা ময়দান ও আশপাশ এলাকা থেকে ক্ষণে ক্ষণে ভেসে আসে আমিন, আল্লাহুম্মা আমিন ধ্বনী। আগামী ২০ জানুয়ারি  থেকে মাওলানা সাদ অনুসারীদের পরিচালনায় দুইদিন ব্যাপী ইজতেমা শুরু হবে। ২২ জানুয়ারী আখেরি মোনাজাতের মধ্য দিয়ে শেষ হবে এবারের ৫৬ তম বিশ্ব ইজতেমা।

২০ মিনিট স্থায়ী এ মোনাজাত পরিচালনা করেন বাংলাদেশের হাফেজ মাওলানা জুবায়েরুল ইসলাম। এর আগে প্রথম আরবিতে এবং পরে বাংলায় দোয়া পরিবেশন করে। মহামারি করোনার কারণে গত দুই বছর ইজতেমা বন্ধ থাকার পরে এবছর মুসল্লি ছিল চোখে পড়ার মতো। ইজতেমার ১ম পর্বের এই আখেরি মোনাজাতে অংশ নিয়েছে কয়েক লাখ মুসল্লি।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category