মঙ্গলবার, ১১ অগাস্ট ২০২৬, ০৪:১৩ পূর্বাহ্ন
Title :
গাংনীতে ৯৬টি ল্যান্ডমাইন উদ্ধার, সেনাবাহিনীর সফল অভিযানে ধ্বংস চাঁদপুরে এসএসসিতে দুই বিষয়ে অকৃতকার্য, শিক্ষার্থীর মৃত্যু ইরানের জাতীয় নিরাপত্তা কাউন্সিলের প্রধান হলেন মোহসেন রেজাই বাংলাদেশের মতো দেশে শতভাগ সুষ্ঠু নির্বাচন সম্ভব নয়: রিজভী নিরাপত্তা ভুয়া দালালের কাছ থেকে কেনা যায় না: ইরান ১৮ বছরের আন্দোলনে গুম-খুন-নির্যাতিতরা পাবেন ভাতা: মুক্তিযুদ্ধমন্ত্রী জেনজিদের আন্দোলনে ফের উত্তাল ভারত, পুলিশের লাঠিচার্জ ভঙ্গুর রাষ্ট্র পুনর্গঠনই এখন সরকারের প্রধান কাজ: প্রধানমন্ত্রী রাশিয়ায় নতুন ৫০ হাজার সেনা পাঠাচ্ছে উত্তর কোরিয়া: জেলেনস্কি সৌদি আরবে ১৬ বাংলাদেশির মৃত্যুতে প্রধানমন্ত্রীর শোক

মুশফিকের এক ক্যাপের বয়স ১৮ বছর!

  • Update Time : শনিবার, ২৭ মে, ২০২৩
  • ৯৪ Time View

বাংলাদেশ ক্রিকেটের অন্যতম পোস্টার বয় মুশফিকুর রহিম। বিপদে পড়া অনেক ম্যাচের হাল ধরে তিনি হয়ে উঠেছেন মিস্টার ডিপেন্ডেবল। এ ক্রিকেটারের জীবনের সঙ্গে জড়িয়ে আছে একটি ক্যাপ। যা তিনি ১৮ বছর ধরে পরম যত্নে আগলে রেখেছেন।

সময়টা ২০০৫ সালের ২৬ মে। বিখ্যাত লর্ডস স্টেডিয়ামে ইংল্যান্ডের বিপক্ষে অভিষেক হয়েছিল ১৮ বছর বয়সী এক বাংলাদেশি তরুণের। নাম তার মুশফিকুর রহিম। অভিষেকে মনে রাখার মতো কিছু করতে পারেননি। দুই ইনিংস মিলিয়ে করেছিলেন মাত্র ২২ রান। দিনটি তাই স্বাভাবিকভাবেই ভুলে যাওয়ার কথা তার।

 কিন্তু প্রতিবছর এ দিনটিকে বিশেষভাবে স্মরণ করেন মুশফিক। তাকে মনে করিয়ে দেয় একটি ক্যাপ। এদিন ক্রিকেটের মর্যাদাপূর্ণ সংস্করণ টেস্টের ক্যাপ পেয়েছিলেন মুশফিক। যা তিনি ১৮ বছর ধরে আগলে রেখেছেন।
  
এ নিয়ে শুক্রবারও (২৬ মে) সামাজিক মাধ্যমে একটি পোস্ট দিয়েছেন মুশফিক। লিখেছেন, ‘আলহামদুলিল্লাহ…১৮ বছর এবং এখনো চলমান।’
 
১৮ বছর আগে পাওয়া তার কালচে সবুজ রঙের ক্যাপটি আজ মলিন হয়ে ধূসর রঙ ধারণ করেছে। ঠিক ঠাক বোঝা যায় না দেশের লোগোটিও। তারপরও ক্যাপটি আগলে রেখেছেন মুশফিক। এখনও মাঠে নামলে সে ক্যাপটিই থাকে তার মাথায়। অথচ অন্য দুই সংস্করণ ওয়ানডে ও টি-টোয়েন্টিতে (অবসর নিয়েছেন) তার ক্যাপটি পরিবর্তন হয়েছে প্রতিনিয়ত। কিন্তু টেস্ট ক্যাপে বিশেষ কী আছে? যার কারণে মুশফিক এটিকে একবারের জন্যও বদলানটি। উত্তরটা অবশ্য এ টাইগার উইকেটরক্ষক ব্যাটার দিয়েছেন ৫ বছর আগেই।

গণমাধ্যমকে তিনি বলেছিলেন, ‘টেস্টের মর্যাদাই অন্যরকম। যতগুলো টেস্ট খেলি, এ আফসোস যেন না থাকে সেটার জন্য এটা পরি। টুপিটা পরলে আমার কাছে অন্যরকম ভালো লাগা কাজ করে। যত পুরনো হবে, যত ঘামের দাগ থাকবে, ততই মনে হবে, কিছু একটা হয়তো করেছিলাম।’
  

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category