শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৬, ১২:০২ পূর্বাহ্ন
Title :
যুক্তরাষ্ট্রকে ইরানের ৫ দিনের আলটিমেটাম রাতে জাতিসংঘে বাংলায় ভাষণ দেবেন প্রধানমন্ত্রী তারেক রহমান আবারও ৪ দিনের রিমান্ডে এমপি গাজী নজরুল ইসলাম হামের উপসর্গে আরও ৫ শিশুর মৃত্যু মধ্যপ্রাচ্য সংকট কাটলে জ্বালানি তেলের দাম কমানোর আশ্বাস প্রতিমন্ত্রীর জাতিসংঘে প্রধানমন্ত্রীর প্রথম দিনের সূচিতে ১০ কর্মসূচি: মাহদী আমিন জ্বালানি সংকট মোকাবিলায় বাংলাদেশের পাশে থাকবে বিশ্বব্যাংক: অর্থমন্ত্রী মক্কা হামলার অভিযোগ ঘিরে হুতিদের ‘সন্ত্রাসী’ বললেন সৌদি বাদশাহ জাতিসংঘের ভাষণে ইরানকে ‘নিশ্চিহ্ন’ করার হুঁশিয়ারি ট্রাম্পের তুরস্ক-বাংলাদেশ সম্পর্ক আরও জোরদার করার প্রত্যয়: তারেক রহমানের সঙ্গে এরদোয়ানের বৈঠক

মুম্বাই ইন্ডিয়ান্সের ফাস্ট বোলিং কোচ হলেন লাসিথ মালিঙ্গা

  • Update Time : শনিবার, ১৯ আগস্ট, ২০২৩
  • ৯৯ Time View

পুরোনো ঘর মুম্বাই ইন্ডিয়ান্সে ফিরছেন লাসিথ মালিঙ্গা। ২০২৪ মৌসুমে তাকে দেখা যাবে দলটির ফাস্ট বোলিং কোচ হিসেবে। টানা নয় মৌসুম এই দায়িত্ব পালন করা শেন বন্ডের স্থলাভিষিক্ত হবে লঙ্কান পেস কিংবদন্তি।

২০২১ সালে অবসরের পর ২০২২ সালে রাজস্থান রয়্যালসের ফাস্ট বোলিং কোচ হন মালিঙ্গা। গত দুই মৌসুমে তিনি সেই দলটির দায়িত্বে ছিলেন।এবারই প্রথমবার মুম্বাই ইন্ডিয়ান্সের কোচিং স্টাফে নয় মালিঙ্গা। খেলোয়াড়ি জীবন শেষ করার আগেই ২০১৮ সালে তিনি দলটির মেন্টর হিসেবে কাজ করেছেন। পরের বছর জাসপ্রিত বুমরাহর সঙ্গে জুটি বেঁধে মুম্বাইকে চতুর্থ শিরোপা জেতাতে বড় ভূমিকা রাখেন।

সবমিলিয়ে মুম্বাইয়ের হয়ে পাঁচটি শিরোপা জিতেছে মালিঙ্গা। চারটি আইপিএলে (২০১৩, ২০১৫, ২০১৭, ২০১৯) এবং একটি চ্যাম্পিয়ন্স লিগ টি-টোয়েন্টিতে (২০১১)।

মুম্বাইয়ের হয়ে ১৩৯টি ম্যাচে খেলেছেন মালিঙ্গা। ৭.১২ ইকোনমিতে নিয়েছেন ১৯৫ উইকেট। এর মধ্যে ১৭০ উইকেট পেয়েছেন আইপিএলে। লিগের ইতিহাসে যেটি ষষ্ঠ সর্বোচ্চ।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category