মঙ্গলবার, ১১ অগাস্ট ২০২৬, ১০:২০ অপরাহ্ন
Title :
নয়াদিল্লিতে নরেন্দ্র মোদির সঙ্গে ভারতীয় হাইকমিশনারের সাক্ষাৎ রাজনৈতিক প্রভাব দেখিয়ে ব্যবসায়িক সুবিধা নেওয়ার দিন শেষ: অর্থমন্ত্রী জনগণ অর্থনৈতিকভাবে শক্তিশালী হলেই রাষ্ট্র শক্তিশালী হবে: প্রধানমন্ত্রী প্রধানমন্ত্রী তারেক রহমানকে দুটি আমন্ত্রণ জানিয়েছে ভারত: রণধীর জয়সওয়াল শাহরাস্তিতে বাস-ট্রাক সংঘর্ষে নিহত ৩ সাকিব ‘নষ্ট-পচে যাওয়া মানুষ’, দেশে ফিরলে শেখ হাসিনাসহ সবাই পাবেন আইনি নিরাপত্তা: তথ্য উপদেষ্টা বুধবার দেশের সব শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ শরীয়তপুরে দুপক্ষের সংঘর্ষে ককটেল বিস্ফোরণে বৃদ্ধ নিহত, আহত ১৫ বাশার আল-আসাদকে মৃত্যুদণ্ড দিলেন সিরিয়ার আদালত দলীয় সিদ্ধান্তের বাইরে ভোট দিলে বাতিল হবে সংসদ সদস্য পদ: চিফ হুইপ

মুম্বাইয়ে রানওয়ে থেকে ছিটকে গেলো প্লেন, আহত ৩

  • Update Time : বৃহস্পতিবার, ১৪ সেপ্টেম্বর, ২০২৩
  • ১৯৮ Time View

মুম্বাই বিমানবন্দরে অবতরণ করতে গিয়ে রানওয়ে থেকে ছিটকে গেছে একটি ব্যক্তিগত প্লেন। এটিতে পাঁচজন যাত্রী ও তিনজন ক্রু ছিল। ঘটনার পরই তাদের উদ্ধার করা হয়েছে। তবে যাত্রীদের মধ্যে তিনজন আহত হয়েছেন। তাদের হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে।

সংবাদমাধ্যম এএনআই জানিয়েছে, প্লেনটি বিশাখাপত্তনম থেকে মুম্বাইয়ে গিয়েছিল। বৃহস্পতিবার (১৪ সেপ্টেম্বর) বিকেলে বিমানবন্দরে নামার সময় সমস্যায় পড়েন পাইলট। কারণ বৃষ্টিতে রানওয়ে পিচ্ছিল হয়ে গিয়েছিল। দৃশ্যমানতাও কমে এসেছিল। ফলে অবতরণের সময় প্লেনটি ছিটকে পাশে চলে যায়।

পরে দমকল ও বিমানবন্দরের উদ্ধারকারী দল দ্রুত ঘটনাস্থলে পৌঁছায় ও যাত্রীদের উদ্ধার করে। দেশটির বেসামরিক বিমান পরিবহণ মন্ত্রণালয়ের ডিরেক্টরেট জেনারেল একটি বিবৃতি দিয়ে জানিয়েছেন, বিশাখাপত্তনম থেকে মুম্বাইগামী প্লেনটি মুম্বাই বিমানবন্দরের ২৭ নম্বর রানওয়েতে দুর্ঘটনারকবলে পড়ে। কারণ অবতরণের এটির চাকা ঘুরে যায়। সে সময় ভারী বৃষ্টি চলছিল। দৃশ্যমানতাও কমে ৭০০ মিটারে নেমে এসেছিল।

ঘটনার কিছু ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়েছে। জানা গেছে, প্লেনটির মালিকানা রয়েছে দিলীপ বিল্ডকন নামের একটি সংস্থার। এই ঘটনার পর মুম্বাই বিমানবন্দরে কিছু ক্ষণের জন্য সার্ভিস বন্ধ করে রাখা হয়েছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category