মঙ্গলবার, ১১ অগাস্ট ২০২৬, ০৩:০১ পূর্বাহ্ন
Title :
গাংনীতে ৯৬টি ল্যান্ডমাইন উদ্ধার, সেনাবাহিনীর সফল অভিযানে ধ্বংস চাঁদপুরে এসএসসিতে দুই বিষয়ে অকৃতকার্য, শিক্ষার্থীর মৃত্যু ইরানের জাতীয় নিরাপত্তা কাউন্সিলের প্রধান হলেন মোহসেন রেজাই বাংলাদেশের মতো দেশে শতভাগ সুষ্ঠু নির্বাচন সম্ভব নয়: রিজভী নিরাপত্তা ভুয়া দালালের কাছ থেকে কেনা যায় না: ইরান ১৮ বছরের আন্দোলনে গুম-খুন-নির্যাতিতরা পাবেন ভাতা: মুক্তিযুদ্ধমন্ত্রী জেনজিদের আন্দোলনে ফের উত্তাল ভারত, পুলিশের লাঠিচার্জ ভঙ্গুর রাষ্ট্র পুনর্গঠনই এখন সরকারের প্রধান কাজ: প্রধানমন্ত্রী রাশিয়ায় নতুন ৫০ হাজার সেনা পাঠাচ্ছে উত্তর কোরিয়া: জেলেনস্কি সৌদি আরবে ১৬ বাংলাদেশির মৃত্যুতে প্রধানমন্ত্রীর শোক

মুক্তি পাচ্ছে পরীমনি অভিনীত সিনেমা ‘মা’

  • Update Time : রবিবার, ৯ এপ্রিল, ২০২৩
  • ২৪২ Time View

ঢাকাই সিনেমার আলোচিত চিত্রনায়িকা পরীমনি। সবশেষ মুক্তি পেয়েছিল তার অভিনীত সিনেমা ‘অ্যাডভেঞ্চার অব সুন্দরবন’। নতুন খবর হলো- মা দিবস উপলক্ষে মুক্তি পাচ্ছে পরীমনি অভিনীত সিনেমা ‘মা’।সত্য ঘটনা থেকে অনুপ্রাণিত হয়ে সিনেমা নির্মাণ করছেন অরণ্য আনোয়ার। সিনেমার নাম ‘মা’। ১৯৭১ সালে মৃত ঘোষণা করা সাত মাসের এক সন্তানকে নিয়ে তার অসহায় মায়ের গল্প তুলে ধরা হবে এতে। ‘মা’ সিনেমার গল্প লিখেছেন পুলক কান্তি বড়ুয়া। পরিচালনার পাশাপাশি এ সিনেমার চিত্রনাট্যও করেছেন অরণ্য আনোয়ার।

অন্তঃসত্ত্বা অবস্থায় এ সিনেমার শুটিংয়ে অংশ নিয়েছিলেন পরীমনি। সিনেমার মুক্তি উপলক্ষে শনিবার (৮ এপ্রিল) রাজধানীর এক রেস্তোরাঁয় ছেলে রাজ্য ও স্বামী শরীফুল রাজকে নিয়ে হাজির হয়েছিলেন এ নায়িকা। নির্মাতা জানান, মা দিবস (১৪ মে) উপলক্ষে ‘মা’ ছবিটি মুক্তি পাচ্ছে ১৯ মে।

নির্মাতার ভাষ্য, শুরু থেকেই আমি চেয়েছি ছবিটি মা দিবসেই মুক্তি পাক। পৃথিবীর সব মায়ের প্রতি উৎসর্গ করে নির্মিত ছবিটি ১৯ মে মুক্তির সিদ্ধান্ত নিয়েছি আমরা। আজ থেকে সেই মুক্তির মিছিল শুরু হলো আমাদের।

গত বছর জানুয়ারিতে শুরু হয় ‘মা’ সিনেমার কাজ। সিনেমাটি নিয়ে অভিনেত্রী বলেন, ‘এই সিনেমার জার্নিটা সারা জীবনের স্মৃতি হয়ে থাকবে আমার। ‘মা’ যখন শুটিং করি, তখন চার মাসের রাজ্য আমার পেটে ছিল। ওকে পেটে নিয়ে আমি মায়ের চরিত্রে অভিনয় করেছি। আর এখন যখন ছবিটি মুক্তির মিছিলে, তখন রাজ্য আমার কোলে। এটা যে কতটা আনন্দের অনুভূতি, বোঝানো যাবে না।এ সিনেমায় আরও থাকছেন আবুল কালাম আজাদ, সাজু খাদেম, ফারজানা ছবি, রেবেনা করিম জুঁই, শিল্পী সরকার অপু, লাবন্য, শাহাদাত হোসেন প্রমুখ।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category