শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ০৩:৫৩ অপরাহ্ন
Title :
যুক্তরাষ্ট্রকে ইরানের ৫ দিনের আলটিমেটাম রাতে জাতিসংঘে বাংলায় ভাষণ দেবেন প্রধানমন্ত্রী তারেক রহমান আবারও ৪ দিনের রিমান্ডে এমপি গাজী নজরুল ইসলাম হামের উপসর্গে আরও ৫ শিশুর মৃত্যু মধ্যপ্রাচ্য সংকট কাটলে জ্বালানি তেলের দাম কমানোর আশ্বাস প্রতিমন্ত্রীর জাতিসংঘে প্রধানমন্ত্রীর প্রথম দিনের সূচিতে ১০ কর্মসূচি: মাহদী আমিন জ্বালানি সংকট মোকাবিলায় বাংলাদেশের পাশে থাকবে বিশ্বব্যাংক: অর্থমন্ত্রী মক্কা হামলার অভিযোগ ঘিরে হুতিদের ‘সন্ত্রাসী’ বললেন সৌদি বাদশাহ জাতিসংঘের ভাষণে ইরানকে ‘নিশ্চিহ্ন’ করার হুঁশিয়ারি ট্রাম্পের তুরস্ক-বাংলাদেশ সম্পর্ক আরও জোরদার করার প্রত্যয়: তারেক রহমানের সঙ্গে এরদোয়ানের বৈঠক

মুক্তির চার দিনে ৫০০ কোটি ছাড়াল ‘জওয়ান’

  • Update Time : সোমবার, ১১ সেপ্টেম্বর, ২০২৩
  • ৯০ Time View

বলিউড বাদশা শাহরুখ খানের ‘জওয়ান’ ঝড় যেন থামছেই না। প্রতিদিন পাল্লা দিয়ে সিনেমার আয় বাড়ছে। সাধারণত প্রথম দিনের তুলনায় দ্বিতীয়-তৃতীয় দিনের আয় কমে। তবে কিং খানের ক্ষেত্রে বিষয়টি ভিন্ন।

মুক্তির প্রথম দিন থেকে ধারাবাহিকভাবে এই সিনেমার আয়ের পরিমাণ বেড়েই চলেছে।রেড চিলিস ইন্টারটেইনমেন্টের একটি টুইট বার্তা থেকে জানা যায়, ‘জওয়ান’ মুক্তির পর চতুর্থ দিনেই ৫২০ কোটি রুপি আয় ছাড়িয়েছে ছবিটির বক্স অফিস কালেকশন।

হিন্দুস্তান টাইমসের এক প্রতিবেদন থেকে জানা যায়, প্রথম দিনে বিশ্বব্যাপী ১৫০ কোটি টাকা আয় করেছে শাহরুখ অভিনীত ‘জওয়ান’ সিনেমা।
 ভারতীয় বক্স অফিসের তথ্যমতে, দ্বিতীয় দিনে সব ভাষা মিলিয়ে শুধু ভারতে ৫৩ কোটি টাকা আয় করেছে সিনেমাটি। এ ছাড়া তৃতীয় দিনে সিনেমাটির আয় বেড়েছে প্রায় ৪০ শতাংশ।
 
সব মিলিয়ে  চতুর্থ দিনে এসে ‘জওয়ান’ সিনেমার মোট আয় দাড়িয়েছে ১৪০-১৫০ কোটি রুপি। বিশ্বব্যাপী ছবিটি মুক্তির চার দিনের মাথায় ৫২০.৭৯ কোটি বক্স অফিস কালেকশন করেছে।
হিন্দি, তামিল ও তেলেগু ভাষায় মুক্তি পেয়েছে অ্যাটলি পরিচালিত ‘জওয়ান’। এ প্রথমবার নয়নতারার বিপরীতে দেখা যাচ্ছে শাহরুখকে। নয়নতারা ছাড়াও শাহরুখের এ ছবিতে আরও অভিনয় করেছেন সানিয়া মালহোত্রা, বিজয় সেতুপতি, প্রিয়মণির মতো তারকারা। বিশেষ চরিত্রে রয়েছেন দীপিকা পাড়ুকোন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category