বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬, ০৩:৩২ পূর্বাহ্ন
Title :

মুক্তিযোদ্ধা কোটা সংরক্ষণের দাবিতে স্মারকলিপি প্রদান

  • Update Time : রবিবার, ১৫ অক্টোবর, ২০২৩
  • ১০৬ Time View

চাকুরীসহ অন্যান্য ক্ষেত্রে কোটা সংরক্ষণ ও বাস্তবায়নের দাবিতে প্রধানমন্ত্রী বরাবরে আগৈলঝাড়া উপজেলা মুক্তিযোদ্ধা সন্তান কমান্ডের নেতৃবৃন্দরা স্মারকলিপি প্রদান করেছেন।

উপজেলা নির্বাহী অফিসারের দ্বায়িত্বে থাকা সহকারী কমিশনার (ভূমি) উম্মে ইমামা বানিন এর কাছে ’৭২ এর সংবিধান ও আদালতের নির্দেশনা অনুযায়ি চাকুরীসহ সর্বেক্ষেত্রে কোটা প্রতিপালনের দাবি জানিয়ে রোববার সকালে স্মারকলিপি প্রদান করেছেন আগৈলঝাড়া উপজেলা মুক্তিযোদ্ধা সন্তান কমান্ডের নেতৃবৃন্দরা।

প্রধানমন্ত্রী বরাবরে সভাপতি আবদুল্লাহ লিটন ও সাধারণ সম্পাদক মশিউর রহমান সোহেল স্বাক্ষরিত স্মারকলিপিতে মুক্তিযোদ্ধা সন্তানেরা উল্লেখ করেন- স্বাধীনতার ৫২ বছর পরেও বঙ্গবন্ধুর শেখ মুজিবুর রহমানের ঘোষিত আঞ্চলিক কোটা বাস্তবায়িত না হওয়ায় ধনী এবং গরীবের মধ্যে আর্থ-সামাজিক বৈষম্য ক্রমাগতই বাড়ছে।

৭৫ এর ১৫ আগস্ট রাজনৈতিক পট পরিবর্তনের পর থেকে ১৯৯৭ সাল পর্যন্ত সুদীর্ঘ ২২ বছর মুক্তিযোদ্ধাদের কোন কোটা দেয়া হয় নি। তবে ১৯৮২ সাল থেকে ১৯৯০ সাল পর্যন্ত ৩.০৯% কোটা দেয়া হয়েছিলো, যদি এই সময়ে মুক্তিযোদ্ধা কোটা যখাযথ বাস্তবায়ন করা হতো তাহলে মুক্তিযোদ্ধা ও তাদের সন্তানেরা পিছিয়ে পড়তেন না।

২০০১-২০০৬ সাল পর্যন্ত জামাত-বিএনপি সরকার কোটায় নিয়োগ না দিয়ে দলীয় করনের ফলে কোটায় উপযুক্তদের চাকুরীর বয়স চলে যায়। ২০০৯ সালে আপনি সরকার গঠন করে চাকুরীতে বীর মুক্তিযোদ্ধার নাতি-নাতনীদেরও নিয়োগের সুযোগ করে দেন। ২০১১ সালে পঞ্চদশ সংবিধান সংশোধনের মাধ্যমে সামরিক শাসন আমলের সকল আদেশ নির্দেশ আইন বাতিল করা হয়েছে।

বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদ এর অঙ্গ সংগঠন ‘‘মুক্তিযোদ্ধা সংসদ সন্তান কমান্ড’’ কর্তৃক চলতি বছরের ২৫ আগষ্ট অনুষ্ঠিত কনভেনশনের সিদ্ধান্ত অনুযায়িএই স্মারকলিপিতে বঙ্গবন্ধু সরকার ঘোষিত ১৯৭২ এর সংবিধান ও উচ্চ আদালতের রায়ের ৮০% জেলা (আঞ্চলিক) কোটা বাস্তবায়নের মাধ্যমে সাংবিধানিক বিধি বিধান প্রয়োগের অনুরোধ জানানো হয়।

প্রধানমন্ত্রী বরাবরে স্মারকলিপি প্রদানের সময় উপস্থিত ছিলেন মুক্তিযোদ্ধা সন্তান খন্দকার আকাশ, নয়ন তালুকদার, মিজানুর রহমান বেপারী, হাবিব মল্লিক, ইউসুফ আকন, টিটু সিকদার, তরিকুল ইসলামসহ অন্যান্যরা।

সহকারী কমিশনার (ভূমি) উম্মে ইমামা বানিন জানান, প্রধানমন্ত্রী বরাবরে মুক্তিযোদ্ধা সন্তান কমান্ডের দেয়া একটি স্মারকলিপি তিনি পেয়েছেন। যথাযথ কর্তৃপক্ষের মাধ্যমে তিনি প্রধানমন্ত্রীর দপ্তরে তা প্রেরণ করবেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category